221 views

1 Answers

সাফ অর্থ

[সাফ্‌] (বিশেষণ) ১ পরিস্কার (দোষীর দোষ…হেথায় হয় সাফ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পরিস্কৃত (ঘর সাফ করা)। ৩ স্পষ্ট; খোলাখুলি (সাফ বলে দিয়েছে, এসো না)। ৪ কন্টকশূন্য; নির্বাধ (প্রমোশনের পথ সাফ রাখা)। ৫ নিঃসন্দেহ (সাফ ডাকাতি)। ৬ শর্তশূন্য (সাফ কবলা)। ৭ ধ্বংসপ্রাপ্ত; নিঃশেষ (বুজ ‍দিল এ দুশমন সব বিলকুল সাফ হো গিয়া-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) নির্মল (সাফ পানি)। সাফ করা (ক্রিয়া) ১ আবর্জনাশূন্য করা (বদনায় ধুয়ে সাফ করে নিলেন-মীর মশাররফ হোসেন)। ২ নিঃশেষ করা (সামনে পেলেই কাফ টেনে দিয়ে সাফ করতে হয়-কেদারনাথ মজুমদার)। সাফ-সাফাই (বিশেষণ) দায়মুক্ত; পরিস্কার (সাফ-সাফাই হওয়া যায়-মনোজ বসু)। সাফা (বিশেষণ) ১ পরিস্কৃত। □ (বিশেষ্য) মক্কার পাহাড়বিশেষ। সাফাই (বিশেষ্য) ১ পরিস্কারকরণ; দোষমুক্তকরণ (রচনার গোড়াতেই এতখানি ব্যক্তিগত সাফাই হয়তো ঠিক মানানসই হয় না-সৈয়দ মুজতবা আলী)। ২ দোষস্খালন। □ (বিশেষণ) সুদক্ষ (তেছমার খাঁ চারিদিকে নজর করিয়া ছাফাই হাতে অতি ত্রস্তভাবে কাগজগুলি পকেটে রাখিলেন-মীর মশাররফ হোসেন)। সাফাই গাওয়া (ক্রিয়া) নিরপরাধ প্রমাণ বা প্রচার করা। ২ নির্দোষ প্রমাণের জন্য যুক্তি প্রদর্শন করা। সাফসুতরা, সাফশুতরা (বিশেষণ) পরিস্কৃত; আবর্জনাহীন (কলিকাতা ক্রমে ক্রমে সাফশুতরা হওয়াতে পীড়াও ক্রমে ক্রমে কমিয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); তোমার চিত্তও কিছু সাফসুতরা হলো-মুনীর চৌধুরী)। সাফাইসাক্ষী (বিশেষণ) নির্দোষ প্রমাণকার্যে নিয়োজিত সাক্ষী। হাতসাফাই (বিশেষ্য) হাতের কৌশল; চুরি। {(আরবি) সাফ};

221 views