2 Answers
নাচ ২ অর্থ
[নাচ্] (বিশেষ্য) ১ নর্তন; নৃত্য; ললিত অঙ্গভঙ্গি। ২ হাস্যকর অঙ্গভঙ্গি; লম্ফ; ঝম্প; লাফালাফি; চাঞ্চল্য। নাচওয়ালি/ওয়ালী (বিশেষ্য) নর্তকী; বাইজি। নাচঘর (বিশেষ্য) যে স্থানে নাচা হয়; নৃত্যশালা; রঙ্গমঞ্চ। নাচন (বিশেষ্য) ১ নৃত্য; নৃত্যকরণ (খোকার নাচন)। ২ হাস্যকর অঙ্গভঙ্গি। নাচন-কোঁদন (বিশেষ্য) নাচা ও লাফালাফি; আস্ফালন। নাচুনি, নাচুনী, নাচনী (বিশেষ্য), (বিশেষণ) ১ নর্তকী; নৃত্যে পটু; নৃত্যকারিণী (ইন্দ্রের নাচনী তায় যৌবনগর্বিণী-ঘনরাম চক্রবর্তী; হায়! চতুরা নাচুনীরা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ যে মেয়ে সহজেই উল্লসিত হয়ে ওঠে (নাচুনি বুড়ি)। নাচিয়ে (বিশেষণ) নাচে এমন; নৃত্যকারী (মৃদঙ্গের তাল পেলে নাচিয়ে বুড়ীকে ঠেকানো যায় না-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষ্য) নর্তক। নাচুনে (বিশেষণ) নাচে এমন; নৃত্যকারী। নাচতে গিয়ে ঘোমটা-কপট বা বৃথা লজ্জা। নাচতে না জানলে উঠান বাঁকা-নিজের অপটুতা ও অজ্ঞতার জন্য অন্যের উপর দোষারোপ। {(তৎসম বা সংস্কৃত) নৃত্য> (প্রাকৃত) ণচ্চ>};