1 Answers
সাপ অর্থ
সাপ [ sāpa ] বি. হাত-পা-বিহীন বিষধর বা বিষহীন সরীসৃপবিশেষ, সর্প।;[সং. সর্প]।;বি. স্ত্রী. সাপিনি।;সাপ-খেলানো সুর — সাপুড়িয়াদের বাঁশির সুর বা অনুরূপ সুর, যার তালে তালে সাপ খেলে।;সাপখোপ বি. সাপ ও অনুরূপ সরীসৃপাদি (এই জায়গা তো সাপখোপের আড্ডা)।;সাপও মরে লাঠিও না ভাঙে (আল.) বিনা ক্ষতিতে কঠিন কার্যসাধন হওয়া; দুই দিক বজায় থাকা।;সাপে-নেউলে বি. (আল.) চিরবৈরিতা।;সাপের ছুঁচো গেলা — দুর্গন্ধ ছুঁচোকে উদরস্হকরা সাপের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু মুখে পুরবার পরে সাপ তার বাঁকা দাঁতের মধ্য দিয়ে তাকে উগরে ফেলতে পারে না-এ থেকে (আল.) ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত থাকা; উভয়সংকটে পড়া।;সাপের পাঁচ পা দেখা (আল.) অত্যধিক স্পর্ধা হেতু অসম্ভবকে সম্ভব মনে করা।;সাপের হাঁচি বেদেয় চেন (আল.) অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেবার উপায় নেই।;[শাপ্] (বিশেষ্য) একপ্রাকর সরীসৃপ; সর্প; নাগ; অহি; উরগ। সাপিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্ত্রী সাপ (এই ফুলের ঝাঁপিতে লোভের সাপিনী আছে-কাজী নজরুল ইসলাম)। ২ সাপ নিয়ে খেলা করে যে নারী (সাপিনী যোগিনী এল ত্বরা করে)। সাপও মরে লাঠিও না ভাঙে (আলঙ্কারিক) বিপদ এড়িয়ে কার্যসিদ্ধি করা। সাপে-নেউলে (বিশেষ্য) অহি-নকুল সম্পর্ক; (আলঙ্কারিক) চিরশত্রুতা। সাপের ছুঁচো গেলা (আলঙ্কারিক) নিজের নির্বুদ্ধিতার ফলে বাধ্য হয়ে অনভিপ্রেত কাজে জড়িয়ে পড়া; উভয় সঙ্কটে পড়া (ইঁদুর ভ্রমে দুর্গন্ধময় ছুঁচা গিলতে শুরু করে দাঁতের বক্রতাহেতু বমনে অক্ষমতার জন্য সাপের তা বাধ্য হয়ে গেলা)। সাপের পাঁচ পা দেখা (আলঙ্কারিক) অত্যন্ত স্পর্ধার ফলে অহেতুক বাড়াবাড়ি করা। সাপের লেজে পা দেওয়া (আলঙ্কারিক) দুর্দান্ত লোককে ক্ষেপিয়ে দিয়ে বিপদ সৃষ্টি করা। সাপের হাঁচি বেদেয় চেনে (আলঙ্কারিক) অভিজ্ঞ ব্যক্তি লক্ষণ দেখে বস্তু চিনতে ভুল করে না; অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না; দুষ্ট লোকের গতিবিধি বুদ্ধিমান ব্যক্তির বুঝতে অসুবিধা হয় না। সাপের হাঁড়ি (আলঙ্কারিক) অতিশয় কোপনস্বভাব নারী (স্ত্রী নয় তো যেন সাক্ষাৎ সাপের হাঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত) সর্প>};