1 Answers
সাত অর্থ
সাত [ sāta ] বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক।;[সং. সপ্ত]।;সাতই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ।;সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার।;সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা।;সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা।;সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ।;সাত সতিনের ঘর (আল.) যে সংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান।;সাত সমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাত সমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)।;সাতেও নেই পাঁচেও নেই — ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন।;সাততাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে।;সাতনর, সাতনরি বিণ. সাত প্যাঁচওয়ালা।;☐ সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার।;সাতনলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক)।;সাতপ্যাঁচ বিণ. বিবিধ, নানা।;☐ বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্।;সাতপুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ।;সাতষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক।;সাতসকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি।;সাতসতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)।;[শাত্] (বিশেষ্য) (বিশেষণ) ১ ৭ সংখ্যা বা সংখ্যক (সাত টাকা)। □ (বিশেষণ) বহু; অনেক (সাত শরিকের বাড়ি)। সাতই, সাতুই (বিশেষ্য) সপ্তম দিন; সাত তারিখ (সাতই ভাদ্র)। সাত কথার এক কথা-বহু কথার মধ্যে সার কথা (ক্রিয়া) বহু কটু কথা বা অপ্রিয় কথা শুনানো। সাত কাণ্ড রামায়ণ (বিশেষ্য) ১ সাতটি কাণ্ড অর্থাৎ অধ্যায়ে রচিত রামায়ণগ্রন্থ। ২ (আলঙ্কারিক) বিরাট গল্প; বৃহৎ ব্যাপার। সাত খুন মাপ (আলঙ্কারিক) গুরুতর অপরাধের শাস্তি না হওয়া; সমস্ত অপরাধ বরদাস্তকরণ (ধনীর সন্তানের সাত খুন মাপ)। সাত ঘাটের জল/পানি খাওয়া/খাওয়ানো (ক্রিয়া) বহু বিপদে পড়া বা ফেলা; অত্যন্ত নাকাল হওয়া বা করানো; বিভিন্ন স্থানে চাকরি করা বা করানো। সাত চড়ে রা করে না/বেরোয় না-সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে অর্থাৎ অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক। সাত তবক (বিশেষণ) সপ্ততলবিশিষ্ট; সপ্ত স্তর (সাত তবক আশমান পেরিয়ে যায় ভেসে কোন সুদূর দেশে-জসীমউদ্দীন)। সাত তাড়াতাড়ি (বিশেষণ) অতি শীঘ্র (সে রাত্রে আবদুর রহমান আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুইয়ে দিল-সৈয়দ মুজতবা আলী)। সাত নকলে আসল খাস্তা-বারে বারে নকল করতে করতে সূচনায় যার নকল করা হয়েছিলো তা সম্পূর্ণ বিকৃত হয়ে যায় (পুরাণ কাহিনীগুলি সাত নকলে আসলে খাস্তা হইয়া ইতিহাসের আলখেল্লা পরিয়া….বসিয়াছে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। সাতনরি/সাতনরী হার (বিশেষ্য) সপ্তপেঁচি কণ্ঠহার; যে কন্ঠহারে সাতটি প্যাঁচ আছে (পান্না-মণির সাতনরী হার দোলে-আহমদ শরীফরাফ সিদ্দিকী)। সাত নলা (বিশেষণ) (আলঙ্কারিক) যে বন্দুক দ্বারা সাতটি গুলি একসঙ্গে ছোড়া যায়। সাতপাঁচ, সাতসতের (বিশেষণ) ১ বিবিধ; বহুপ্রকার। □ (বিশেষ্য) নানা কথা; বহুদিক। সাতপুরু (বিশেষণ) সপ্তস্তর উঁচু (সাত পুরু গদির তলায় একগাছি চুল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সাত পুরুষে না শোনা (ক্রিয়া) কখনও না শোনা; বংশানুক্রমে অশ্রুত। সাতবাসি, চোদ্দবাসি (বিশেষণ) পচা; খাওয়ার অযোগ্য (রাক্ষসী, সাতবাসী পান্তা চৌদ্দবাসী তেঁতুলের অম্বল খাইয়া অসুখ বানাইয়া বসিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। সাতমা (বিশেষ্য) সৎমা; বিমাতা (বর পাইলা চল তু্হ্মি সাত মা-এর পাস-শেখ ফয়জুল্লাহ)। সাত রাজার ধন মানিক (বিশেষ্য) দুষ্পাপ্য; কষ্টার্জিত বহুমূল্য সম্পদ। সাতষট্টি (বিশেষ্য) (বিশেষণ) ৬৭ সংখ্যা বা সংখ্যক। সাত সতিনের ঘর (আলঙ্কারিক) কলহপূর্ণ সংসার (একি সাত সতিনের ঘর যে সারাদিন ছুঁচোর কচকচি লেগেই আছে)। সাত সমুদ্র তের নদীর পার (বিশেষ্য) ১ রূপকথার সপ্ত সাগর তের নদী অতিক্রম করে প্রাপ্য স্থান। ২ বহু দূরবর্তী স্থান। সাতেও নেই পাঁচেও নেই (আলঙ্কারিক) সংশ্রবশূন্য। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত>};