2 Answers
না ২ অর্থ
[না] (অব্যয়) ১ ক্রিয়ার অঘটন বা অসম্পন্নতাবোধক; না-বোধক (হবে না, যাবে না)। ২ হাঁ-এর বিপরীত (না কৃশ না স্থূল, নাদান)। ৩ অসম্মতিজ্ঞাপক (না, খাবো না)। ৪ প্রশ্নের নেতিবাচক উত্তর (তুমি কি খাবে? না)। ৫ নিশ্চয়তাসূচক (কত না ছন্দে রচিত)। ৬ অনুরোধ বা অনুজ্ঞাজ্ঞাপক (আমায় বলতে দাও না)। ৭ আধিক্যসূচক (কত না কষ্ট)। ৮ প্রশ্নে; সন্দেহে (খাবে না?)। ৯ বিরক্তি-সূচক। ১০ বিকল্পে (কেউ না কেউ)। ১১ বা; অথবা; কিংবা (কিছুই নাই, না অন্ন না বস্ত্র)। ১২ ব্যতীত; বিনা (না বুঝে)। ১৩ প্রশ্ন বা বিস্ময়সূচক (স্কুলে যাবে না?)। ১৪ সমর্থনজ্ঞাপক (তাই না কথা বলে)। ১৫ স্বকথিত প্রশ্নোত্তর (অর্থ কি? না অনর্থের মূল)। না আঁচালে বিশ্বাস নেই ১ কাজ শেষ না হওয়া পর্যন্ত বিশ্বাস করা যায় না। ২ পাওয়ার সম্ভাবনা থাকলেও আয়ত্তে না আসা পর্যন্ত পাওয়া যাবে বলে বিশ্বাস করা যায় না- না ঘরের না বাইরের-১ আন্তরিকভাবে কোনো পক্ষেই নয়। ২ মধ্যবর্তী অবস্থার লোক। (তুলনীয়) (হিন্দি) না ঘরকা না ঘাটকা। {(তৎসম বা সংস্কৃত) ন>};
না ৩ অর্থ
[না] (অব্যয়) অভাব বা শূন্যতাবাচক উপসর্গ (নারাজ)। নাধর্মী (বিশেষণ) নেতিবাচক; negative। {(তৎসম বা সংস্কৃত) ন>};