1 Answers

ব্রত অর্থ

ব্রত [ brata ] বি. 1 পুণ্যলাভ ইষ্টলাভ পাপক্ষয় প্রভৃতির জন্য অনুষ্ঠিত ধর্মকার্য, ধর্মানুষ্ঠান; 2 তপস্যা; 3 সংযম।;[সং. √ বৃ + অত]।;ব্রতকথা বি. যে দেবতার আরাধনার জন্য ব্রত করা হয়, সেই দেবতার মাহাত্ম্যকাহিনি।;ব্রতচারী (-রিন) বিণ. বি. ব্রতপালনকারী।;☐ বি. গুরুসদয় দত্ত-প্রবর্তিত নৃত্যবিশেষ।;স্ত্রী. ব্রতচারিণী।;ব্রতধারী (-রিন্) বিণ. ব্রত আচরণকারী।;স্ত্রী.ব্রতধারিণী।;ব্রতী (-তিন্) বিণ. ব্রত গ্রহণ করেছে এমন, পুণ্যকর্ম অনুষ্ঠানকারী (শিক্ষাব্রতী, পুণ্যকর্মে ব্রতী)।;[ব্রোতো] (বিশেষ্য) ১ ধর্মানুষ্ঠান; পাপক্ষয় ও পুণ্যলাভের ইচ্ছায় অনুষ্ঠিত ধর্মকার্য। ২ নিয়ম; সংযম। ৩ তপস্যা। ব্রতচারী (বিশেষণ) ব্রত আচরণ করে এমন। ব্রতধারী, ব্রতী (বিশেষণ) ব্রতচারী; তপস্বী (ত্রিশ ক্রোর ব্রতী পুত্রের মতো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ব্রতধারিণী, ব্রতিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+অত(অতক্‌)};

7 views