2 Answers

ধান ১ অর্থ

[ধান্‌](বিশেষ্য) সুপরিচিত শস্যবিশেষ; ধান্য (ধান সিদ্ধ করা)। ২ ধান গাছ (ধান কাটা)। ৩ এক ধান পরিমান ভার; ওজনবিশেষ; সিকি রতি; এক গ্রেনের মতো। ধানি (ধানি জমি), ধেনো (ধেনো মদ) বিণ। ধান কাঁড়া (ক্রিয়া) তুষ পৃথক করে চাল বের করা। ধান কাটা (ক্রিয়া) ধান পাকলে ধান গাছ কেটে আঁটি বাঁধা (রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধান কাড়ানো (ক্রিয়া) ধানক্ষেত কর্ষণ দ্বারা আগাছা দূর করা। ধানকুটনি (বিশেষ্য), (বিশেষণ) যে স্ত্রীলোক ধান ভানে; ধান ভানুনি। ধান কোটা (ক্রিয়া) ধান ভানা। ধান গাছের তক্তা (বিশেষ্য) যা অবাস্তব; অসম্ভব বস্তু। ধান ঝাড়া (ক্রিয়া) কাটা ধান পাটায় আছড়ে ঝাড়া। ২ কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করা। ধান-ঠেঙ্গানো (ক্রিয়া) কাটা ধান পাটায় আছড়িয়ে ঝাড়া। ধান দিয়ে লেখাপড়া শেখা (ক্রিয়া) ১ কম খরচে (পল্লিগ্রামের শিক্ষকের নিকট থেকে) সামান্য বিদ্যালাভ করা। ২ পয়সা খরচ না করার ফলে অল্প বিদ্যা শিক্ষা; অত্যন্ত অল্প বা মূল্যহীন বিদ্যা শেখা। ধানদূর্বা (বিশেষ্য) ১ ধান ও দূর্বা ঘাস। ২ হিন্দু সমাজে বরণ ও আশীর্বাদ (ধান দূর্বা দিয়ে আশীর্বাদ)। ধান নেড়ে দেওয়া (ক্রিয়া) ধানের চারা গজালে ঐগুলো উঠিয়ে অন্যত্র ফাঁক ফাঁক করে লাগানো। ধান পালা দেওয়া (ক্রিয়া) ধানগাছ সুশৃঙ্খলভাবে গাদি করা। ধান বাড়ি (বিশেষ্য) ঋণস্বরূপ দেওয়া ধান, যা পরিশোধের সময়ে বেশি দিতে হয়। ধান বোনা (ক্রিয়া) জমিতে ধান বীজ ছড়ানো (এরূপ চারা পুনরায় তুলে রোপণ করা হয় না)। ধানভানা (ক্রিয়া) ঢেঁকিতে কুটে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা। ধান ভানতে শিবের গীত (বিশেষ্য) অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই (বিশেষ্য) বিছানো ধানগাছের উপর গরু চালিয়ে শিষ থেকে ধান পৃথক করা। ধান শুকানো (ক্রিয়া) সিদ্ধ ধান রোদে শুকিয়ে ভানার যোগ্য করা। আউস ধান (বিশেষ্য) যে ধান বর্ষাকালে কাটা হয়। আমন ধান (বিশেষ্য) যে ধান হেমন্ত কালে হয়; শালিধান। ইরিধান (বিশেষ্য) আউশ আমন বোরো সব মৌসুমে উৎপন্ন উচ্চ ফলনশীল (উফশী) ধান; IRRI। উড়কি ধানের মুড়কি, উড়ি ধানের মুড়ি (বিশেষ্য) অজ্ঞাত বস্তু, যার নাম করে ছেলে ভুলানো হয় (উড়কি ধানের মুড়কি দেব-ছড়া)। উড়ি ধান (বিশেষ্য) বন্য ধানবিশেষ; এটা সাধারণত পেকে ঝরে পড়ে এবং সময়মতো তা থেকে পুনরায় গাছ হয়; ঝরা ধান। কত ধানে কত চাল ১ কোন ধানে কী পরিমাণ চাল হয় তা জানা, বোঝা বা সে খবর রাখা। ২ (আলঙ্কারিক) ওয়াকিফহাল হওয়া। ৩ ধমক বা ভীতি প্রদর্শনবিশেষ। ঝরাধান (বিশেষ্য) যে ধান পাকলে জমিতে ঝরে পড়ে। ধানি জমি (বিশেষ্য) ধান উৎপাদনের উপযোগী জমি; যে জমিতে ধান উৎপন্ন হয় (পাঁচ বিঘে ধানী জমি নিষ্কর লিখে দিচ্ছি-মীর মশাররফ হোসেন)। ধানি মরিচ, ধানি লঙ্কা (বিশেষ্য) প্রায় ধানের মতো ছোট অথচ খুব ঝাল মরিচ (গায়ে ধানী লঙ্কা ঘষে দেবে-কাজী নজরুল ইসলাম)। বীজধান (বিশেষ্য) যে পাকা ধান বোনার জন্য রাখা হয়। ষাট বা ষেটে ধান (বিশেষ্য) গ্রীষ্মকালীন ধান; বোরো ধান। {(তৎসম বা সংস্কৃত) ধান্য>};

9 views

ধান ২ অর্থ

[ধান্‌](বিশেষ্য) ১ আধার; আশ্রয়; নিধান; ভাণ্ডার। ২ স্থান;জায়গা। ধানী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধান+অন(ল্যুট্‌)};

9 views