1 Answers
ব্রজ অর্থ
ব্রজ [ braja ] বি. 1 গোষ্ঠ (ব্রজবিহারী); 2 পথ (‘বৃন্দাবনের ব্রজে ব্রজে’, পদব্রজে); 3 সমূহ (গিরিব্রজ); 4 শ্রীকৃষ্ণের বাল্যলীলাভূমি বলে বর্ণিত মথুরার নিকটবর্তী গ্রামবিশেষ (ব্রজের কানাই)।;[সং. ব্রজ্ + অ]।;ব্রজকিশোর, ব্রজদুলাল, ব্রজবল্লভ, ব্রজমোহন, ব্রজরাজ, ব্রজসুন্দর বি. শ্রীকৃষ্ণ।;ব্রজকিশোরী, ব্রজসুন্দরী বি. শ্রীরাধা।;ব্রজবুলি বি. বৈষ্ণব পদাবলি-সাহিত্য ব্যবহৃত প্রাচীন মৈথিলি কবি বিদ্যাপতির ভাষার অনুকরণে সৃষ্ট কৃত্রিম ও মিশ্রভাষাবিশেষ।;ব্রজভাষা বি. হিন্দিভাষার শাখাবিশেষ।;ব্রজলীলা বি. ব্রজধামে শ্রীকৃষ্ণের মধুর লীলা।;ব্রজাঙ্গনা বি. ব্রজগ্রামের অধিবাসিনী গোপনারী।;ব্রজেন্দ্র, ব্রজেশ্বর বি. শ্রীকৃষ্ণ।;ব্রজেশ্বরী বি. শ্রীরাধা।;ব্রজ্যা বি. ভ্রমণ, পর্যটন।;[ব্রোজো] (বিশেষ্য) ১ গমন। ২ পথ (অধীর ভূধর ব্রজ, ভীমের গর্জনে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ গোষ্ঠ। ৪ হিন্দুশাস্ত্রে কৃষ্ণের বাল্যলীলাভূমি রূপে বর্ণিত মধুরার নিকটবর্তী গ্রামবিশেষ। ব্রজকিশোর, ব্রজমোহন, ব্রজসুন্দর (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। ব্রজকিশোরী, ব্রজদুলাল (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। ব্রজধাম (বিশেষ্য) বৃন্দাবন; গোকুল। ব্রজবুলি (বিশেষ্য) বৈষ্ণব পদাবলি সাহিত্যে ব্যবহৃত মিশ্র ভাষাবিশেষ। ব্রজভাষা (বিশেষ্য) ব্রজবুলি। ব্রজলীলা (বিশেষ্য) ব্রজধামে শ্রীকৃষ্ণের রসলীলা। ব্রজসুন্দরী (বিশেষ্য) রাধিকা। ব্রজাঙ্গনা (বিশেষ্য) ১ ব্রজের রমণী। ২ গোপনারী। ৩ রাধা। ব্রজেশ্বর (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। ব্রজেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শ্রীরাধা। {(তৎসম বা সংস্কৃত) √ব্রজ্+অ(ঘঞ্)};