1 Answers
মরু অর্থ
মরু [ maru ] বি. মরুভূমি, জল-প্রাণী-উদ্ভিদশূন্য বালুকাময় বিস্তীর্ণ স্হলভাগ।;[সং. + মৃ + উ]।;মরুঝড় বি. মরুভূমিতে বালির যে ঝড় বয়।;মরুভূ, মরুভূমি, মরুস্হল, মরুস্হলী বি. মরুময় স্হান।;মরুময় বিণ. মরুভূমির প্রকৃতিবিশিষ্ট, বৃক্ষহীন ও বালুকাময়।;মরুসম্ভব বিণ. মরুভূমিতে জাত।;[মোরু] (বিশেষ্য) ১ জল উদ্ভিদ জীবশূন্য বালুকাময় স্থান। ২ পানি ও বৃক্ষলতাহীন সুবিশাল প্রান্তর। মরুজাহাজ (বিশেষ্য) উট। মরুঝড় (বিশেষ্য) মরুভূমিতে বালুকা ঝড়; সাইমুম। মরুদ্বীপ (বিশেষ্য) মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদি পূর্ণ স্থান; oasis। মরুবক, মরূবক (বিশেষ্য) ১ মরু বা বালুকাময় স্থানে জাত ফলগাছ (আমোদিত মরুবক সুগন্ধি মালতী-সৈয়দ আলাওল)। ২ ব্যাঘ্র। মরুভূ, মরুভূমি, মরুস্থল, মরুস্থলী (বিশেষ্য) মরুময় বা বিস্তীর্ণ বালুকাময় স্থান (ভারত এখন মরুভূ-সমান-কায়কোবাদ)। মরুসম্ভব (বিশেষণ) মরুভূমিতে জাত বা উৎপন্ন। মরুসাইমুম (বিশেষ্য) মরুভূমির লু হাওয়া; প্রচণ্ড উত্তপ্ত বায়ু-বিশেষ (কখনও বা মরু সাইমুম ও মরুঝটিকার সম্মুখীন-গোলাম মোস্তফা)। মরুসাগর (বিশেষ্য) বালুর সাগর (সেই অবলুপ্ত সমুদ্রেরই শেষ চিহ্ন মরুসাগর জর্দান অঞ্চলে-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+উ};