1 Answers

ধর্ম অর্থ

ধর্ম [ dharma ] বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1০ (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্হান।;[সং. √ ধৃ + ম]।;ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি।;ধর্মকর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম।;ধর্মকাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী।;ধর্মক্ষেত্র বি. পুণ্যস্হান, তীর্থ।;ধর্মগুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু।;ধর্মগ্রন্হ, ধর্মপুস্তক বি. 1 কোনো ধর্মের নীতিসংবলিত গ্রন্হ; 2 স্মৃতিশাস্ত্র।;ধর্মঘট বি. 1 বৈশাখ মাসে ঘটনাদের ধর্মীয় ব্রত; 2 দাবিপূরণের জন্য কর্মচারী বা শ্রমিকদের দলবদ্ধভাবে কাজ বন্ধ করা।;ধর্মঘটি বিণ. ধর্মঘটকারী।;ধর্মচক্র বি. 1 দুঃখের কারণ ও তার নিরসনের উপায় সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্যসত্য নামেও পরিচিত; 2 বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ বা পথ; 3 ধর্মের চক্র বা আবর্তন।;ধর্মচর্চা বি. ধর্ম সম্বন্ধে আলাপ-আলোচনা।;ধর্মচর্যা বি. 1 ধর্মচর্চা; 2 পুণ্যকর্মসাধন, ধর্মসংগত কর্ম করা।;ধর্মচারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) বিণ. ধর্মচর্যা করে এমন, ধর্মকর্মে ব্রতী, ধার্মিক।;ধর্মচিন্তা বি. ধর্মবিষয়ক চিন্তা বা ধ্যান, আধ্যাত্মিক চিন্তা।;ধর্মচ্যুত বিণ. ধর্ম বা সততার পথ থেকে ভ্রষ্ট।;ধর্মজীবন বি. ধর্মব্রতীর জীবন; সাধুর জীবন।;ধর্মজ্ঞ বিণ. ধর্মতত্ত্ব জানে এমন।;ধর্মঠাকুর বি. বৌদ্ধযুগের পরবর্তীকালে ব্রাহ্মণেতর জাতির উপাস্য দেবতা; শূন্যরূপ নিরঞ্জনদেব।;ধর্মত, (বর্জি.) ধর্মতঃ (-তস্) ক্রি-বিণ. অব্য. ধর্মানুসারে (ধর্মত বলছি)।;ধর্মতত্ত্ব বি. ধর্মসম্বন্ধীয় শাস্ত্র; ধর্মের মর্ম বা দর্শন।;ধর্মতলা বি. ধর্মঠাকুরের নিয়মিত পূজার স্হান।;ধর্মত্যাগ বি. 1 ধর্মের পথ ত্যাগ; 2 কোনো একটি ধর্ম ত্যাগ এবং অন্য ধর্ম গ্রহণ।;ধর্মদ্বেষী (-ষিন্) বিণ. 1 (অন্যের) ধর্মের নিন্দা করে বা বিরোধিতা করে এমন; 2 অধার্মিক।;ধর্মদ্রোহী, (-হিনঃ) বিণ. ধর্মদ্বেষী -র অনুরূপ।;বি. ধর্মদ্রোহ, ধর্মদ্রোহিতা।;ধর্মধ্বজ বিণ. ধর্মের চিহ্ন ধারণ করেছে এমন।;ধর্মধ্বজা বি. ধর্মের পতাকা; ধর্মের ভান করে এমন ব্যক্তি; লোক-দেখানো ধার্মিক ব্যক্তি।;ধর্মধ্বজী বিণ. 1 ধর্মের চিহ্নধারী;2 ধর্মের ভান করে এমন, বকধার্মিক।;ধর্মনাশ বি. 1 ধর্মের লোপ বা ক্ষতি; 2 সতীত্বনাশ।;ধর্মনিষ্ঠ বিণ. ধার্মিক।;ধর্মনিষ্ঠা বি. ধার্মিকতা।;ধর্মপত্নী বি. বিবাহিতা স্ত্রী, সহধর্মিণী।;ধর্মপরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)।;বি. ধর্মপরায়ণতা।;ধর্মপালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা।;ধর্মপিতা (-তৃ), ধর্মবাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা।;ধর্মপুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে।;ধর্মপুত্র (ধর্মপুত্তুর) যুধিষ্ঠির (ব্যঙ্গে) যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলে যে নিজেকে জাহির করতে চায়।;ধর্মপ্রবণ বিণ. ধর্মানুরাগী।;বি. ধর্মপ্রবণতা।;ধর্মপ্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা।;ধর্মপ্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক।;বি. ধর্মপ্রাণতা।;ধর্মবিদ, ধর্মবিদ্ (-বিত্) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন।;ধর্মবিপ্লব বি. ধর্মসংক্রান্ত বিরাট পরিবর্তন।;ধর্মবিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)।;ধর্মবুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা।;ধর্মভয় বি. ধর্মহানির বা পাপের ভয়।;ধর্মভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক।;বি. ধর্মভীরুতা।;ধর্মভ্রষ্ট বিণ. ধর্মের পথ থেকে বিচ্যুত বা পতিত।;ধর্মভ্রাতা (-তৃ), ধর্মভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই।;ধর্মমঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ।;ধর্মমত বি. ধর্মীয় বিশ্বাস।;ধর্মযাজক বি. ধর্মাচার্য; পুরোহিত।;ধর্মযুদ্ধ বি. ধর্মরক্ষার্থে যুদ্ধ, জেহাদ।;ধর্মরক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা।;ধর্মরাজ বি. 1 যুধিষ্ঠির; 2 যম; 3 ধর্মঠাকুর; 4 বুদ্ধ।;ধর্মরাজ্য বি. যে রাজ্যে ন্যায়বিচার বিরাজমান; ন্যায়ের রাজ্য।;ধর্মলক্ষণ বি. ধার্মিকতার দশটি লক্ষণ, যথা ধৃতি ক্ষমা আত্মসংযম সততা পরিচ্ছন্নতা ইন্দ্রিয়দমন ধী বিদ্যা অক্রোধ এবং সত্যপ্রিয়তা।;ধর্মলোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ।;ধর্মশালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্হান।;ধর্মশাসন বি. ধর্মের বা শাস্ত্রের অনুশাসন, ধর্মের নির্দেশ।;ধর্মশাস্ত্র বি. ধর্মবিষয়ক গ্রন্হ; স্মৃতিশাস্ত্র।;ধর্মশিক্ষা বি. ধর্মবিষয়ক শিক্ষা; যে-শিক্ষায় মনে ধর্মভাবের বা ধর্মজ্ঞানের উদয় হয়।;ধর্মশীল বিণ. ধার্মিক।;ধর্মসংগত বিণ. ধর্মশাস্ত্র বা নীতির সঙ্গে সংগতি আছে এমন।;ধর্মসংগীত বি. ধর্মভাবের গান, ভক্তিগীতি, ভজন।;ধর্মসংস্কার বি. কোনো বিশেষ ধর্মের উন্নতিসাধনের জন্য প্রয়াস।;ধর্মসংস্কারক বি. বিণ. যিনি ধর্মসংস্কার করেন।;ধর্মসংস্হাপক বি. ধর্মপ্রবর্তক, যিনি ধর্ম প্রতিষ্ঠা করেন।;ধর্মসংস্হাপন বি. ধর্মের প্রতিষ্ঠা।;ধর্মসংহিতা বি. মনু যাজ্ঞবল্ক্য প্রভৃতির প্রণীত মূল স্মৃতিগ্রন্হ; ধর্মীয় ও সামাজিক অনুশাসনসংবলিত গ্রন্হ।;ধর্মসভা বি. ধর্মের আলোচনা, উন্নতি ও সংরক্ষণের উদ্দেশ্যে স্হাপিত বা আয়োজিত সভা।;ধর্মসম্মত বিণ. ধর্মসংগত।;ধর্মসাক্ষী (-ক্ষিন্) বিণ. যাতে বা যার কাজে ধর্মকে সাক্ষী রাখা হয়।;☐ বি. ধর্মের নামে বা ধর্মানুমোদিত নিয়মে প্রতিজ্ঞা করা (ধর্মসাক্ষী করেবলছি)।;ধর্মসাধন বি. ধর্মচর্চা, ধর্মপালন।;ধর্মস্হান বি. 1 দেবতার স্হান, মন্দির; 2 ধর্মঠাকুরের স্হান।;ধর্মহানি বি. ধর্মের ক্ষতি বা লোপ, ধর্মনাশ।;ধর্মহীন বিণ. 1 যার ধর্ম নেই, যে ধর্ম মানে না; অধার্মিক, পাপী।;ধর্মাচরণ – ধর্মচর্যা -র অনুরূপ।;ধর্মাচারী – ধর্মচারী -র অনুরূপ।;ধর্মাত্মা (-ত্মন্) বিণ. বি. অতিশয় ধার্মিক।;ধর্মাধর্ম বি. ধর্ম ও অধর্ম, পাপ ও পুণ্য।;ধর্মাধিকরণ বি. 1 বিচারালয়; 2 বিচারক।;ধর্মাধিকরণিক বি. বিচারক।;ধর্মাধিকার বি. 1 বিচারে অধিকার; 2 বিচারকের পদ বা কাজ।;ধর্মাধিকারী (-রিন্) বি. বিচারক।;ধর্মাধ্যক্ষ বি. ধর্মসংক্রান্ত বিষয়ের প্রধান সরকারি তত্ত্বাবধায়ক; প্রধান বিচারপতি।;ধর্মানুগত, ধর্মানুমোদিত, ধর্মানুযায়ী (-য়িন্) বিণ. ধর্মসংগত, ধর্মসম্মত; ন্যায়সংগত; শাস্ত্রবিহিত।;ধর্মানুষ্ঠান বি. ধর্মপালন; শাস্ত্রবিহিত আচার-অনুষ্ঠান।;ধর্মান্তর বি. অন্য বা ভিন্ন ধর্ম।;ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)।;ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী।;বি. ধর্মান্ধতা।;ধর্মাবতার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত।;ধর্মাবলম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)।;ধর্মারণ্য বি. তপোবন।;ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ।;☐ ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)।;ধর্মার্থে ক্রি-বিণ. ধর্মের জন্য।;ধর্মালয় বি. বিচারালয়, আদালত।;ধর্মাসন বি. বিচারকের আসন।;ধর্মিষ্ঠ বিণ. ধর্মের প্রতি নিষ্ঠাশীল, অত্যন্ত ধার্মিক (‘আবার সপ্তম স্বর্গে স্হান পাবে ধর্মিষ্ঠ নহুষ’: সু. দ.)।;স্ত্রী. ধর্মিষ্ঠা।;ধর্মী (-র্মিন্) বিণ. 1 বিশেষ কোনো স্বভাবযুক্ত বা গুণযুক্ত (প্রকাশধর্মী, আবেগধর্মী কবিতা); 2 ধার্মিক।;ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)।;ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)।;ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না।;ধর্মের ষাঁড় বি. 1 ধর্মের নামে উত্সর্গীকৃত মুক্ত ষাঁড়; 2 (ব্যঙ্গে) যে মুক্ত ব্যক্তিকে বাধা দেবার কেউ নেই।;ধর্মের সংসার বি. যে সংসারে পাপাচরণ বা অন্যায় হয় না।;ধর্মোদ্দেশে ক্রি-বিণ. ধর্মের জন্য।;ধর্মোপদেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ।;ধর্মোপদেশক, ধর্মোপদেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন।;ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা।;ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী।;স্ত্রী. ধর্মোপাসিকা।;ধর্মোপেত বিণ. ধর্মসংগত, ধর্মানুমোদিত।;ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য।;[ধর্‌মো] (বিশেষ্য) ১ বিভিন্ন সম্প্রদায়ের শাস্ত্রনির্দিষ্ট বিধি-বিধান; religion (ইসলাম ধর্ম)। ২ সৎকর্ম; পুণ্যকর্ম; সদাচার; কর্তব্যকর্ম (ক্ষমা শ্রেষ্ঠ ধর্ম)। ৩ স্বভাব; প্রকৃতি; প্রত্যেক জীব বা বস্তুর নিজস্ব গুণ (মানবধর্ম, মনের ধর্ম, আগুনের ধর্ম)। ৪ পুণ্য (ধর্মের সংসারে পাপ)। ৫ ন্যায়-অন্যায় পাপ-পুণ্যের বিচারকর্তা; বিশ্ববিধাতা (দোহাই ধর্মের)। ৬ মনুষ্যত্ব; মানুষের কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান (তার ধর্মজ্ঞান নেই)। ৭ আইন; রীতি। ৮ সাধনার পথ (সুফি ধর্ম)। ৯ সতীত্ব (সতী নারীর ধর্মনাশ)। ১০ (জ্যোশা) রাশিচক্রের লগ্ন থেকে নবম স্থান। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ (বিশেষ্য) হিন্দুমতে ধর্মাচরণ; অর্থ ও প্রতিষ্ঠা অর্জন; সুখ সমৃদ্ধি ভোগ এবং বৈরাগ্য বা মুক্তি মানব জীবনের এই চার প্রকার লক্ষ্য বা সাধনা। ধর্মকন্যা, ধর্ম মেয়ে (বিশেষ্য) ধর্মকে সাক্ষী রেখে গৃহীত যে বালিকা; কন্যারূপে গৃহীতা। ধর্মকর্ম, ধর্মকার্য, ধর্মক্রিয়া (বিশেষ্য) ধর্মশাস্ত্রে নির্দেশিত ক্রিয়াকর্ম; পুণ্যকাজ; ধর্মানুষ্ঠান; যে কাজে বা অনুষ্ঠানে পুণ্য সঞ্চয় হয়। ধর্মকাম (বিশেষণ) ১ ধর্মকার্য বা পুণ্যলাভ করতে চায় এমন। ২ ফল প্রাপ্তির আশায় ধর্মকর্ম করে এমন। ধর্মকৃৎ (বিশেষ্য) যে ধর্মানুষ্ঠান করে; ধার্মিক। ধর্মকৃত্য (বিশেষ্য) ধর্মানুমোদিত ক্রিয়াকর্ম; ধর্মসাধকের করণীয় কাজ; ধর্মকাজ। ধর্মক্ষেত্র (বিশেষ্য) পুণ্যস্থান; তীর্থ। ধর্মগণ্ডা (বিশেষণ) ন্যায্য প্রাপ্য। ধর্মগ্রন্থ, ধর্মপুস্তক, ধর্মশাস্ত্র (বিশেষ্য) উপাসনা, ধর্মীয় আচার আচরণ প্রভৃতি ধর্মের ভিত্তি সম্বলিত পুস্তক; ধর্মমতের প্রতিপাদক পুস্তক (কুরআন, বাইবেল, বেদ প্রভৃতি)। ধর্মঘট (বিশেষ্য) ১ সকলে একমত হয়ে কোনো কাজ করতে বা না করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা সংকল্প করার অবস্থা। ২ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ করা; strike। ধর্মঘটী (বিশেষণ) ধর্মঘটকারী; প্রজ্ঞিাবদ্ধ হয়ে একজোটে কার্যত্যাগকারী কর্মীবৃন্দ। ধর্মচক্র (বিশেষ্য) নির্বাণ লাভের উপায় সম্পর্কিত বুদ্ধের উপদেশ চতুষ্টয়। ধর্মচর্চা (বিশেষ্য) ধর্ম সম্পর্কে আলাপ-আলোচনা; ধর্মাচরণ; ধর্মানুশীলন। ধর্মচর্যা, ধর্মপালন, ধর্মাচরণ (বিশেষ্য) ধর্মানুষ্ঠান; পুণ্যকার্য সম্পাদন; ধর্মশাস্ত্রবিহিত কার্য। ধর্মচারী (-রিন্‌), ধর্মাচারী (-রিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) ধর্ম পালন করে এমন; ধার্মিক; ধর্মশীল। ধর্মচারিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ধর্মপরায়ণা; সাধ্বী; সহধর্মিণী। ধর্মচিন্তা (বিশেষ্য) ধর্মের তত্ত্ববিষয়ক চিন্তা বা ধ্যান; অধ্যাত্ম বিষয়ক চিন্তা। ধর্মজ (বিশেষ্য) আপন ঔরসজাত বৈধ পুত্র; ধর্মপত্নীর গর্ভজাত পুত্র। ধর্মজায়া (বিশেষ্য) ধর্মপত্নী। ধর্মজীবন (বিশেষ্য) ধার্মিকের জীবন; সাধুর জীবন; ধর্মবোধের দ্বারা নিয়ন্ত্রিত জীবন। ধর্মজ্ঞ (বিশেষণ) ধর্মের তত্ত্ব জানেন এমন; ধর্মের নিগূঢ় মর্ম বিষয়ে অভিজ্ঞ; ধর্ম বিষয়ে পণ্ডিত। ধর্মজ্ঞান (বিশেষ্য) ধর্ম কী জিনিস তা জানা; পাপ-পুণ্য বিষয়ক জ্ঞান; ঔচিত্যবোধ। ধর্মঠাকুর (বিশেষ্য) ১ একজন বৌদ্ধ দেবতা। ২ ধর্মমঙ্গলে বর্ণিত দেবতা। ৩ হিন্দুদের লৌকিক দেবতা। ধর্মত, ধর্মতঃ (অব্যয়),(ক্রিয়াবিশেষণ) ধর্মানুসারে; ধর্মকে সাক্ষী করে (ধর্মত শপথ করে বলা)। □ (অব্যয়) ধর্মের নিকটে (এ কাজ করলে ধর্মত পতিত হবে)। ধর্মতত্ত্ব (বিশেষ্য) ১ ধর্মের প্রকৃত তাৎপর্য; ধর্মের নিগূঢ় মর্ম। ২ ধর্ম সংক্রান্ত শাস্ত্র; ধর্মদর্শন। ধর্মত্যাগ (বিশেষ্য) নিজের ধর্ম, আচার প্রভৃতি বর্জন। ধর্মত্যাগী (বিশেষ্য), (বিশেষণ) ধর্ম ত্যাগ করেছে এমন; প্রচলিত ধর্মে অবিশ্বাসী। ধর্মত্যাগিনী( স্ত্রীলিঙ্গ) । ধর্মদ্রোহ, ধর্মদ্রোহিতা (বিশেষ্য) ১ ধর্মের বিরুদ্ধাচরণ; অধর্মচারণ। ২ ধর্মবিদ্বেষ। ধর্মদ্রোহী, ধর্মদ্বেষী (-যিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) ধর্মবিহিত আচরণ বা বিশ্বাসের বিরোধী। □ (বিশেষণ) অর্ধামিক; ধর্মত্যাগী। ধর্মদ্রেহিণী, ধর্মদ্বেষিণী( স্ত্রীলিঙ্গ) । ধর্মধ্বজী (-জিন্‌) (বিশেষণ) কপট ধার্মিক; ধর্মের ভানকারী; ধার্মিকের বেশে প্রতারক। ধর্মধ্বজিনী( স্ত্রীলিঙ্গ) । ধর্মনাশ (বিশেষ্য) ১ ধর্মহানি; ধর্মের লোপ বা ক্ষতি; ধর্মচ্যুতি। ২ সতীত্বনাশ। ধর্মনিষ্ঠ (বিশেষ্য), (বিশেষণ) ধর্মে একান্ত অনুরক্ত; ধর্মপরায়ণ; ধার্মিক। ধর্মনিষ্ঠতা (বিশেষ্য) ধর্মপরায়ণতা; ধার্মিকতা (এমন ধর্মনিষ্ঠতা কলি যুগে দেখা যায় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধর্মনিষ্ঠা (বিশেষ্য) ধর্মে আস্থা; ধর্ম বিষয়ে আন্তরিক অনুরাগ; সাধ্যানুসারে ধর্মপথে চলা; ধার্মিকতা। ধর্মনীতি (বিশেষ্য) যে শাস্ত্রে ধর্ম সম্বন্ধে কর্তব্যাকর্তব্য নির্ধারিত আছে; ধর্মের তত্ত্ব ও নির্দেশাবলি সম্পন্ন শাস্ত্র। ধর্মপত্নী (বিশেষ্য) ১ বিবাহিত স্ত্রী; সহধর্মিণী। ২ হিন্দুমতে প্রথমা স্ত্রী যার সহযোগে ধর্মাচরণ বিধেয়। ধর্মপথ (বিশেষ্য) পুণ্যকর্মাদি দ্বারা জীবনযাপন প্রণালি; ন্যায়পথ; ধর্মাচরণ। ধর্মপরায়ণ (বিশেষণ) অতিশয় ধার্মিক; ধর্মনিষ্ঠ; ধর্মাত্মা। ধর্মপরায়ণতা, ধর্মপরায়ণত্ব (বিশেষ্য) ধার্মিকতা; ধর্মনিষ্ঠা। ধর্মপাল (বিশেষ্য) ১ যিনি ধর্ম রক্ষা করেন; ধর্মরক্ষক; ধর্মপালক। ২ বঙ্গের পাল বংশীয় রাজাদের অন্যতম। ধর্মপিতা, ধর্মবাপ (বিশেষ্য) ১ ধর্ম সাক্ষী করে যাকে পিতা রূপে গ্রহণ করা হয়েছে। ২ রক্ষাকর্তা; ত্রাণকর্তা। ধর্মমাতা( স্ত্রীলিঙ্গ) । ধর্মপিপাসা (বিশেষ্য) ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভের আগ্রহ। ধর্মপুত্র (বিশেষ্য) ১ যুধিষ্ঠির; ধর্মের ঔরসজাত পুত্র। ২ ধর্ম মতে যাকে পুত্র বলে গ্রহণ করা হয়েছে; ধর্মছেলে। ধর্মপুত্র/ ধর্মপুত্তুর যুধিষ্ঠির (বিশেষ্য) ১ ধর্মাত্মা যুধিষ্ঠির। ২ (ব্যঙ্গার্থ) সত্যবাদিতার ভানকারী (প্রকৃতপক্ষে অতিশয় মিথ্যাবাদী)। ধর্মপুস্তক (বিশেষ্য) ধর্মের বই। ধর্মপ্রচারক (বিশেষ্য) কোনো ধর্ম বিষয়ক মতামত প্রচারকারী। ধর্মপ্রবক্তা (বিশেষ্য) ধর্মোপদেশক; ধর্মনিরূপক পুরুষ; ধর্মব্যাখ্যাকারী। ধর্মপ্রবণ (বিশেষণ) ধর্মপরায়ণ; ধর্মানুরাগী; ধার্মিক। ধর্মপ্রমাণ (ক্রিয়াবিশেষণ) ধর্মকে সাক্ষী করে; ধর্মত (ধর্মপ্রাণ অকপট হৃদয়ে কহিতেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) ধর্ম সাক্ষী এমন; ধর্ম সাক্ষী করে অনুষ্ঠিত। ধর্মপ্রাণ (বিশেষ্য), (বিশেষণ) ধর্মকে যে প্রাণস্বরূপ মনে করে; ধর্মে একান্ত অনুরক্ত; পরম ধার্মিক। ধর্মপ্রাণা( স্ত্রীলিঙ্গ) । ধর্মপ্রাণতা বি। ধর্মবড়াই (বিশেষণ) ধর্ম নিয়ে বড়াই করে এমন; ধর্মধ্বজী; ধার্মিক বলে আত্মপ্রচারক (অধর্ম হবে-ওরে আমার ধর্মবড়াইদীনবন্ধু মিত্র)। ধর্মবিদ (বিশেষ্য) ১ ধর্মজ্ঞ; ধর্মতত্ত্বজ্ঞ। (বিশেষণ) ধার্মিক। ধর্মবিপ্লব (বিশেষ্য) ১ ধর্মসংক্রান্ত বিপ্লব বা পরিবর্তন; ধর্মে ব্যাপক অনাস্থা। ২ ধর্ম নিয়ে বিষম গোলযোগ; ধর্ম সম্পর্কে নানা মত ও পথের সংঘর্ষ। ধর্মবিভা (বিশেষ্য) ধর্মের আলোক; ধর্মপ্রভা (ধর্মবিভা পৃথিবীরে দিয়েছ নিয়ত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধর্মবুদ্ধি (বিশেষ্য) ১ ধর্ম সম্পর্কে জ্ঞান; ধর্মনিরূপক জ্ঞান। ২ ধর্মসঙ্গত জ্ঞান; ন্যায়বোধ; কল্যাণবোধ। ধর্মবৃদ্ধ (বিশেষণ) প্রবীণ ধর্মজ্ঞ; অত্যন্ত ধর্মজ্ঞানসম্পন্ন; ধার্মিকশ্রেষ্ঠ। ধর্মভয় (বিশেষ্য) পাপের ভয়; ধর্ম অমান্য করলে দণ্ড ভোগ করতে হবে, এ ভয়। ধর্মভাই (বিশেষ্য) ধর্মসাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে। ধর্মভীরুবি, (বিশেষণ) যার ধর্মে ভয় আছে; ধর্মপালনে সতর্ক; ধর্ম পালন না করলে শাস্তি ভোগ করতে হবে এরূপ বিশ্বাসী। □ (বিশেষণ) ধার্মিক। ধর্মভীরুতা বি। ধর্মভ্রষ্ট (বিশেষ্য), (বিশেষণ) ধর্মপথ থেকে বিচ্যুত; ধর্মত্যাগী; পতিত। ধর্মভ্রষ্টা( স্ত্রীলিঙ্গ) । ধর্মভ্রাতা, ধর্মভাই (বিশেষ্য) ১ ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে। ২ গুরু-ভাই। ধর্মভগ্নি, ধর্মবোন( স্ত্রীলিঙ্গ) । ধর্মমঙ্গল (বিশেষ্য) ধর্ম ঠাকুরের মহাত্ম্য বর্ণানামূলক মধ্যযুগের বাংলা কাব্য। ধর্মমন্দির (বিশেষ্য) ধর্মানুষ্ঠানগৃহ; উপাসনালয়; ভজনালয়। ধর্মময় (বিশেষণ) ১ যেখানে ধর্ম ব্যতীত আর কিছুই নেই; অধর্মশূন্য। ২ ধর্মে পরিপূর্ণ; সাক্ষাৎ ধর্ম; মূর্তিমান ধর্ম। ধর্মযুদ্ধ (বিশেষ্য) ধর্মরক্ষার জন্য যুদ্ধ; জেহাদ। ২ ধর্মের বিধান অনুযায়ী সম্পাদিত যে যুদ্ধ। ধর্মরক্ষা (বিশেষ্য) ১ ধর্মনাশ হতে না দেওয়া। ২ ধর্মপালন; ধর্মচারণ। ৩ সতীত্ব রক্ষা। ধর্মরাজ (বিশেষ্য) যে রাজ্যে ন্যায়বিচার বিদ্যমান; ধর্মভাবের দ্বারা শাসিত রাজ্য। ধর্মলক্ষণ (বিশেষ্য) ধর্মের চিহ্ন; হিন্দুমতে ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয়দমন, ধী, বিদ্যা, সত্যপ্রিয়তা, অক্রোধ-এই দশটি ধর্মের লক্ষণ। ধর্মলোপ (বিশেষ্য) ১ ধর্মাচার বা ধর্মজীবনের প্রতি ব্যাপক অমনোযোগ। ২ ধর্মশূন্যতা। ধর্মশালা (বিশেষ্য) ১ বিচারালয়; আদালত। ২ আরাধনা করার গৃহ; উপাসনালয়। ৩ যে স্থানে বিনামূল্যে বাসস্থান ও অন্ন দেওয়া হয়; অতিথিশালা। ধর্মশাসন (বিশেষ্য) ১ ধর্ম পালনের জন্য নির্দিষ্ট বিধি বা অনুশাসন। ২ ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র (বিশেষ্য) ১ যে শাস্ত্রে বা গ্রন্থে ধর্মের দ্বারা নির্ধারিত আচার-ব্যবহার নির্দিষ্ট থাকে; ধর্মবিষয়ক গ্রন্থ; কুরআন; হাদিস। ২ হিন্দুমতে স্মৃতিশাস্ত্র। ধর্মশিক্ষা (বিশেষ্য) ধর্মাচার ও ধর্মনীতি বিষয়ে উপদেশ; ধর্মবিষয়ে শিক্ষা; যে শিক্ষায় ধর্ম সম্পর্কে জ্ঞান হয়। ধর্মশীল (বিশেষ্য), (বিশেষণ) ধর্মপরায়ণ; ধার্মিক (তুমিও আল্লাহর প্রিয় অতি ধর্মশীল-সৈয়দ সুলতান)। ধর্মসংকর (বিশেষ্য) পারস্পরিক ধর্মের সংমিশ্রণ। ধর্মসংস্কার (বিশেষ্য) ১ ধর্ম সম্বন্ধে ধারণা। ২ প্রচলিত ধর্মের উন্নতি সাধন। ৩ ধর্ম সম্বন্ধে নতুন প্রেরণা সঞ্চার। ধর্মসংস্কারক (বিশেষ্য), (বিশেষণ) যিনি ধর্মের উন্নতি বিধান করেন। ধর্ম সংস্থাপন (বিশেষ্য) ধর্মের প্রতিষ্ঠা; অধর্মের বিনাশপূর্বক ধর্মের প্রবর্তন। ধর্মসংহিতা (বিশেষ্য) হিন্দু ধর্মশাস্ত্র; হিন্দুদের সামাজিক অনুশাসন সমন্বিত গ্রন্থ। ধর্মসঙ্গত, ধর্মসম্মত (বিশেষণ) ধর্মের দ্বারা অনুমোদিত; ধর্মের নির্দেশানুযায়ী। ধর্মসভা (বিশেষ্য) ১ ধর্মালোচনার জন্য অনুষ্ঠিত সভা। ২ ধর্মের উন্নতি ও সংরক্ষণের জন্য সভা। ধর্মসাক্ষী (-ক্ষিন্‌) (বিশেষণ) ধর্মই সাক্ষী; ধর্ম সাক্ষী এমন। □ (বিশেষ্য) ধর্মের নামে শপথ গ্রহণ। ধর্মসাধন (বিশেষ্য) ধর্মপালন; ধর্মজীবন যাপন। ধর্মহানি (বিশেষ্য) ধর্মের ক্ষতি; ধর্ম পালনের ত্রুটি; ধর্মনাশ। ধর্মহীন (বিশেষ্য), (বিশেষণ) ধর্মবিচ্যুত; অধার্মিক; পাপী; ন্যায়-অন্যায় বোধহীন। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ডাক আপনি বাজে-পাপ গোপন থাকে না; আল্লাহর বিচার কখনও এড়ানো যায় না। ধর্মের ষাঁড় (বিশেষ্য) ১ জৈন ও হিন্দুমতে ধর্মের নামে উৎসর্গ করা মুক্ত ষাঁড়। ২ (ব্যঙ্গার্থ) তদনুরুপ স্বেচ্ছাচারী ও অলস ব্যক্তি, উদ্দেশ্যহীনভাবে যেখানে সেখানে ঘুরে বেড়ানোই যার কাজ। (তুলনীয়) খোদা ষাঁড়। ধর্মে সওয়া (ক্রিয়া) ধর্মের বা আল্লাহর শান্তি এড়ানো। {স.√ধৃ+ম(মন্‌)};

8 views