1 Answers

হওয়া অর্থ

[হওয়া] (ক্রিয়া) ১ বর্তমান বা বিদ্যমান বা উপস্থিত থাকা। ২ ঘটা বা সংঘটিত হওয়া (কলহ বা বিবাদ বা মারামারি হওয়া)। ৩ উৎপন্ন হওয়া; ফলা; প্রসব করা; জন্মগ্রহণ করা (ক্ষেতে ভুট্টা হওয়া, সন্তান হওয়া)। ৪ জমা বা সঞ্চিত হওয়া (অনেক টাকা হয়েছে)। ৫ বৃদ্ধি পাওয়া; বেশি হওয়া (রাত হওয়া)। ৬ কুলানো; সংকুলান হওয়া। ৭ সম্পন্ন বা শেষ হওয়া (খাওয়া শেষ হয়েছে)। ৮ পরিণত বা রূপান্তর হওয়া (কাজ মাটি হওয়া; রক্ত জল হওয়া)। ৯ পদ বা স্থান লাভ করা; অবস্থা প্রাপ্ত হওয়া (মন্ত্রী বা বেকার হওয়া, মুক্ত হওয়া)। ১০ উপস্থিত বা প্রস্তুত হওয়া (খাওয়ার সময় হওয়া, রান্না হওয়া)। ১১ প্রকাশ লাভ করা; জাগরিত বা উদয় হওয়া (সন্ধ্যা হওয়া)। ১২ সঞ্চার বা উদ্রেক হওয়া (ভয় বা ক্রোধ হওয়া)। ১৩ ব্যেপে ঘটা বা চলা (সাত দিন হওয়া)। ১৪ সম্পূর্ণ হওয়া (কাজটা হয়েছে)। ১৫ নিজস্ব হওয়া; দখলে আসা (তুমি কি আমার হবে)। ১৬ পড়া বা পতিত হওয়া। ১৭ জোগাড় হওয়া বা জোটা; লাভ করা (চাকরি হওয়া, আনন্দ হওয়া)। ১৮ পড়া (বৃষ্টি হওয়া)। ১৯ উচিত; উপযুক্ত বা যোগ্য হওয়া (এমন স্থলে এমন কথা বলতে হয় না)। ২০ জীবন শেষ হয়ে আসা (রোগীর হয়ে এসেছে)। ২১ সম্বন্ধযুক্ত হওয়া (তিনি আমার আত্মীয় হন)। □ (বিশেষ্য) ১ জমা বা সঞ্চিত হওয়া। ২ উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) সম্পন্ন- প্রায়; সম্পাদিত (হওয়া কাজ)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>};

4 views