1 Answers
তড়বড়, তড়াবড়ি, তড়াতড় অর্থ
[বড়্বড়্, তড়াবোড়ি, তড়াতড়্] (অব্যয়) অতিশয় ব্যস্ততার ভাব; তাড়াহুড়া সূচক ভাব; শীঘ্র (হঠাৎ হযরত আইউবের কাতর আর্ত্তনাদ শুনে তিনি তড়বড় করে উঠে বসলেন-শেখ ফজলল করিম)। তড়বড়ানো, তড়বড়ান (ক্রিয়া) ১ তড়বড় করা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে (তার তড়বড়ানো আমার ভালো লাগে না)। তড়বড়ানি (বিশেষ্য) তড়বড় করার ভাব। তড়বড়ি (অব্যয়) তাড়াতাড়ি (চৌদিকে চঞ্চল সৈন্য সাজে তড়বড়ি-ঘনরাম চক্রবর্তী)। তড়বড়ে (বিশেষণ) যে তড়বড় করে কথা বলে; ব্যস্তবাগীশ। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা, (প্রাকৃত) দড়বড়};
5 views
Answered