1 Answers

আলাপ অর্থ

আলাপ [ ālāpa ] বি. ১. কথাবার্তা; ২. সম্ভাষণ; ৩. মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার; ৪. (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)।[সং. আ + √লপ্ + অ]।আলাপচারী–বি. ১. সুরের আলাপ, সুর ভাঁজা; ২. কথাবার্তা, কথোপকথন।বিণ. আলাপযোগ্য।আলাপন–বি. কথোপকথন, কথাবার্তা।আলাপপরিচয়, আলাপসালাপ–বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ।আলাপিত–বিণ. ১. আলাপ করা হয়েছে এমন; ২. (বাং.) পরিচিত।আলাপী (-পিন্)–বিণ. ১. আলাপপ্রিয়; ২. (বাং.) পরিচিত।বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)।স্ত্রী. আলাপিনী।[আলাপ্] (বিশেষ্য) ১ কথাবার্তা; সম্ভাষণ। ২ পরিচয়; জানাশোনা (তার সঙ্গে আমার আলাপ নেই)। ৩ সঙ্গীতের সুর ভাঁজা (সেতারে সে করেছে আলাপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। আলাপচারিতা (বিশেষ্য) আলাপ-আলোচনার অবস্থা (আমার মেজাজ ঠিক আলাপচারিতার স্তরে নেই-শওকত ওসমানকত ওসমান)। আলাপচারী (-রিন্) (বিশেষণ) আলাপ-আলোচনাকারী। আলাপন (বিশেষ্য) কথোপকথন; সম্ভাষণ (এ নহে পথের আলাপন-কাজী নজরুল ইসলাম)। আলাপনীয়, আলাপ্য (বিশেষণ) আলাপের যোগ্য। □ (বিশেষ্য) যে সম্পর্কে আলাপ করতে হবে; আলাপের বিষয়। আলাপ পরিচয়, আলাপ-সালাপ (বিশেষ্য) ১ পরস্পর কথোপকথন। ২ কথোপকথন ও জিজ্ঞাসাবাদ দ্বারা পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা সাধন। আলাপ-প্রলাপ (বিশেষ্য) বহু লোকের আলাপ জনিত কলরোল; আনন্দ কলরব (আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। আলাপী (-পিন্) (বিশেষ্য) আলাপের পাত্র (আমাদের নব পরিচিত আলাপীটি ঈষৎ হাসিয়া কহিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) মিশুক; আলাপ করতে ভালোবাসে এমন (লোকটা খুব আলাপী)। আলাপিনী (স্ত্রীলিঙ্গ)। আলাপিত (বিশেষণ) পরিচিত; আলাপ আছে বা আলাপ হয়েছে এমন। আলাপিতা (স্ত্রীলিঙ্গ) (যে-কোনো আলাপিতার সঙ্গেই কথা ব’লে বিশেষ পক্ষপাতের সুর লাগায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলপ্+অ(ঘঞ্)}

11 views