1 Answers
লেজ, ল্যাজ, ন্যাজ অর্থ
[লেজ, ল্যাজ, ন্যাজ] (বিশেষ্য) লাঙ্গুল; পুচ্ছ (গরু ল্যাজ নাড়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। লেজ কাটা, লেজ কাটা শিয়াল (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) যার মর্যাদা বা সম্মান নষ্ট বা ক্ষুণ্ন হয়েছে। ২ যে শিয়ালের লেজ কাটা গিয়েছে। লেজ গুটানো (ক্রিয়া) ১ পরাজিত কুকুরের ন্যায় লেজ গুটিয়ে পলায়ন করা। ২ পরাজয় বরণ করা; পরাজয় স্বীকার করে নেওয়া; পিছু হটা; পশ্চাৎপদ হওয়া। লেজ তুলে দেখা (ক্রিয়া) ১ স্ত্রী-পুরুষ নির্ণয় করা। ২ (আলঙ্কারিক) প্রকৃত ব্যাপার বুঝতে চেষ্টা করা। লেজ ধরে যাওয়া, লেজ ধরে চলা (ক্রিয়া) প্রভাব-প্রতিপত্তিশালীদের নির্বিচারে অনুসরণ করা। লেজ মোটা হওয়া (ক্রিয়া) অহঙ্কার বৃদ্ধি পাওয়া। লেজে খেলানো (ক্রিয়া) কারও সঙ্গে ক্রমাগত চালাকি করা। লেজে গোবরে, ল্যাজে গোবরে (বিশেষণ) অক্ষমতার জন্য বিপর্যস্ত অবস্থায় উপনীত; বিতিকিচ্ছিরি অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) লঞ্জ>};