12 views

1 Answers

দমা অর্থ

দমা [ damā ] ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)।;☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]।;দমানো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা।;☐ বিণ. উক্ত সব অর্থে।;[দমা] (ক্রিয়া) ১ দমিত বা অবদমিত হওয়া; বশ মানা; পরাজয় স্বীকার করা; হার মানা (শত্রু এবার দমেছে)। ২ নিরুৎসাহ হওয়া; হতাশ হওয়া; উদ্যম হারানো (বিপদ দেখে দমে গেলে চলবে না)। ৩ বসে যাওয়া। দমানো/দমান (ক্রিয়া) ১ দমন করা; পরাজিত করা; বশে আনা। ২ নমিত করা; পরাজিত করা; বশে আনা। ৩ নিরুৎসাহ করা; উৎসাহ ভঙ্গ করা। {√দম্‌+(বাংলা) আ};

12 views