1 Answers

বিভাবন, বিভাবনা ১ অর্থ

[বিভাবোন্‌, বিভাবোনা] (বিশেষ্য) ১ বিবেচনা; চিন্তন। ২ অনুভবকরণ। ৩ অবধারণ; নিরূপণ; নির্ধারণ। ৪ প্রকাশন; প্রকাশকরণ; প্রকটন; খ্যাপন। বিভাবনীয়, বিভাব্য (বিশেষণ) চিন্তনীয়; বিভাবনযোগ্য। বিভাবিত (বিশেষণ) ১ বিশেষরূপে চিন্তিত; বিবেচিত। ২ অনুভূত; অবধারিত; নিরূপিত। ৩ বিশেষভাবে অভিনিবিষ্ট বা তদ্‌গত ভাবাবিষ্ট (কৃষ্ণভাবে বিভাবিত)। {(তৎসম বা সংস্কৃত) বি+ভাবন, ভাবনা};

27 views