1 Answers
যার অর্থ
[জার্] (সর্বনাম) যে বস্তুর; যে বিষয়ের; যাহার (সাধু রূপ)। যারতার সর্ব যে- কোনো লোকের; নগণ্য লোকের; অখ্যাত বা অজ্ঞাত লোকের; ভালো মন্দ বিচার করে না এমন লোকের (কি করে প্রাণ ধরে যার তার হাতে দিই বলত-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। যার ধন তার নয় নেপোয় মারে দই- (আলঙ্কারিক) অত্যন্ত চালাক লোক; ধূর্ত; বাটপার; অন্যলোকের পরিশ্রমের সুফল ফাঁকি দিয়ে যে ভোগ করে। যার- পরনাই- যৎপরোনাস্তি; অত্যধিক; সাতিশয় (সরফরাজ খান ক্রমশঃ যারপরনাই ভীষণ হইয়া উঠিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) যৎ>};
8 views
Answered