1 Answers
ধীর অর্থ
ধীর [ dhīra ] বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)।;[সং. ধী + √ রা + অ]।;বি. ধীরতা।;ধীরগতি বিণ. ধীর গতিসম্পন্ন।;ধীরপ্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ।;ধীরললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন।;ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ।;☐ বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না।;[ধির্](বিশেষণ) ১ ধৈর্যশীল; সহিষ্ণু; শোক ও ক্লেমাদিতে অভিভূত (ধীরচিত্ত)। ২ মন্থর; মৃদু; মৃদুমন্দ; অল্প; সামান্য (ধীরগতি, ধীরচলন)। ৩ স্থির; চঞ্চলতাশূন্য (ধীরভাব)। ৪ শান্ত; নম্র; বিনীত (ধীরস্বভাব)। ৫ স্থিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। ৬ পণ্ডিত; জ্ঞানী; বিজ্ঞ (পরস্পর শাস্ত্রকথা কহে ধীরগণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ধীরা( স্ত্রীলিঙ্গ) । অধীর বিপরীতার্থক শব্দ। ধীরতা, ধীরত্ব (বিশেষ্য) ১ ধৈর্য; ধৃতি (সকল ধীরতা শিক্ষা রসেতে পণ্ডিত-দৌকা)। ২ স্থিরচিত্ততা। ৩ গাম্ভীর্য। ৪ পাণ্ডিত্য। ৫ বুদ্ধিমত্তা। ধীরপ্রশান্ত (বিশেষ্য) ১ ধীর ও শান্ত। ২ নায়কবিশেষ, যার অনেক গুণ আছে। ধীরললিত (বিশেষ্য) মৃদু প্রকৃতির নায়কবিশেষ; যে নায়ক নম্র প্রফুল্ল ও নৃত্যগীতাদি প্রিয়। {(তৎসম বা সংস্কৃত) ধী+√রা+অ(ক)};