1 Answers
কবন্ধ অর্থ
কবন্ধ [ kabandha ] বি. ১. স্কন্ধকাটা, মস্তকহীন ব্যক্তি বা প্রাণী; ২. মস্তকহীন দেহধারী ভূতবিশেষ; ৩. রাহু।;[সং. ক. (=মস্তক) + √ বন্ধ্ + অ]।;[কবন্ধো] (বিশেষ্য) ১ মুণ্ডহীন ধড়; মস্তকহীন দেহ; খণ্ডিত-মস্তক দেহ (মুণ্ডহীন কবন্ধের সারি-বেনজীর আহমদ)। ২ প্রেতবিশেষ; স্কন্ধকাটা(আইল কবন্ধ, ভূত, পিশাচ, দানব-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ রাহু। ৪ ধূমকেতু। □ (বিশেষণ) ১ আকৃতিবিহীন; নিরবয়ব (পঙ্গু মুখ কবন্ধ বধির আঁধা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√বন্ধ্+অ};
6 views
Answered