13 views

1 Answers

ধী অর্থ

ধী [ dhī ] বি. 1 বুদ্ধি, মেধা (ধীশক্তি, ধীদীপ্ত); 2 জ্ঞান; 3 মতি (সুধী)।;[সং. √ ধৌ + ক্বিপ্]।;ধীগুণ বি. শ্রবণ, কৌতুহল, আহরণ, স্মৃতিতে ধারণ, সন্দেহ নিরসন, অর্থবোধ প্রভৃতি আটরকম বুদ্ধিগুণ।;ধীমান (-মত্) বিণ. মেধাসম্পন্ন, বুদ্ধিমান, জ্ঞানী।;স্ত্রী. ধীমতী।;ধীশক্তি বি. উপরোক্ত আটরকম বুদ্ধিগুণ; বুদ্ধি।;ধীসম্পন্ন বিণ. বুদ্ধিমান; জ্ঞানী।;[ধি](বিশেষ্য) বুদ্ধি; বোধশক্তি; জ্ঞান; মেধা (সুধী, ধীমান, ধীশক্তি)। ধীশক্তি (বিশেষ্য) কৌতূহল, শ্রবণ, গ্রহণ, তর্ক, বিতর্ক, অর্থবোধ, তত্ত্বজ্ঞান ও ধারণ-এই আট প্রকার বুদ্ধিগুণ। ধীত (বিশেষণ) ১ পীত। ২ অবজ্ঞাত; অনাদৃত। ৩ উপাসিত; আরাধিত। □ (বিশেষ্য) ধীতি। ধীমান (বিশেষণ) বুদ্ধিমান; বিবেচক; জ্ঞানী; পণ্ডিত (সেই শ্রেষ্ঠ বিভূতিতে ছিলে তুমি ভূষিত ধীমান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধীমতী (স্ত্রীলিঙ্গ) বুদ্ধিমতী। ধীমশক্তি (বিশেষ্য) বুদ্ধিশক্তি (অসামান্য ধীশক্তির পরিচায়ক)। ধীসচিব (বিশেষ্য) বুদ্ধিদাতা মন্ত্রী। ধীসম্পন্ন (বিশেষণ) বুদ্ধিবিচার সম্পন্ন। ধীহারা (বিশেষণ) জ্ঞানহারা। {(তৎসম বা সংস্কৃত) √ধ্যৈ+ক্বিপ্‌};

13 views