12 views

1 Answers

নখ অর্থ

নখ [ nakha ] বি. আঙুলের অগ্রভাগের বৃদ্ধিশীল উপাস্হিবিশেষ।;[সং. √ নখ্ + অ]।;নখকুনি, নখকোনি বি. নখের কোণের যন্ত্রণাদায়ক ফোড়াজাতীয় রোগবিশেষ।;নখদর্পণ [ nakhadarpaṇa ] বি. ১. অলৌকিক শক্তিবলে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের নখে প্রতিবিম্বিত করে দেখানো; ২. (আল.) নিখুঁত ও সুস্পষ্ট জ্ঞান (এই সমস্ত বিষয় তার নখদর্পণে আছে)।;তু. ইং. at finger-tips.;নখর [ nakhara ] বি. নখ।;[সং. নখ + √ রা + অ]।;নখরঞ্জনী [ nakharañjanī ] বি. ১. নরুন নখ কাটার যন্ত্রবিশেষ; ২. মেহেদি গাছ বা তার পাতা।;নখরায়ুধ, নখায়ুধ বি. যে সমস্ত পশুপাখির নখই প্রধান অস্ত্র-যেমন বাঘ সিংহ শকুন ইত্যাদি।;নখরাঘত, নখাঘাত বি. নখের আঘাত; নখের আঁচড়।;[নখ্‌, নোখ্‌] (বিশেষ্য) আঙুলের অগ্রভাগস্থিত উপাস্থি (নাপিত দেখলে নখ বাড়ে)। নখকুনি, নখকোনি (বিশেষ্য) ১ নখের কোণ বৃদ্ধিরূপ রোগবিশেষ। ২ নখের পুঁজ সঞ্চয় ও ব্যথা। ৩ নখের কোণ। নখকৃন্তন, নখকৃন্তনী (বিশেষ্য) নখ কাটার অস্ত্র; নরুন। নখক্ষত (বিশেষ্য) নখের আঘাতের ফলে উৎপন্ন ক্ষত। নখদর্পণ (বিশেষ্য) ১ নখরূপ দর্পণ বা নখই দর্পণ; যাতে মুখ দেখা যায়। ২ বিদ্যাবিশেষ-এ বিদ্যা বলে অলৌকিক শক্তিসম্পন্ন ব্যক্তি নখরূপ দর্পণে সমস্ত জ্ঞাতব্য বিষয় দেখতে পায়। ৩ (আলঙ্কারিক) পূর্ণরূপে জ্ঞাত (তাস খেলায় ইহারা সব ঘুণ, কোন্‌ হাতে কি তাস আছে সব ইহাদের নখদর্পণে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। নখরঞ্জনী (বিশেষ্য) ১ যা নখ রঞ্জিত করে; nail-polish; মেহেদি পাতা, বা ঐ জাতীয় জিনিস। ২ নরুন। নখরায়ুধ, নখায়ুধ (বিশেষ্য) যে সকল পশুপক্ষীর নখই অস্ত্রের কাজ করে (শকুন সিংহ বাঘা ইত্যাদি)। নখশূল (বিশেষণ) নখের রোগবিশেষ; কুনি; আঙুলহাড়া। নখাঘাত (বিশেষ্য) নখ দিয়ে আঘাত বা আঁচড়। নখানখি (অব্যয়) নখে নখে আঁচড়া-আঁচড়ি; নখযুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √নখ্‌+অ(ক); (তৎসম বা সংস্কৃত) ন+খ(ইন্দ্রিয়)};

12 views