1 Answers
ঐশ্বর্য অর্থ
ঐশ্বর্য [ aiśbarya ] বি. ১. ধনসম্পত্তি, বিভব; ২. প্রভুত্ব; ঈশ্বরত্ব; ৩. যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি।;[সং. ঈশ্বর + য]।;ঐশ্বর্যগর্ব–বি. ধনগর্ব, টাকার অহংকার।;ঐশ্বর্যবান (-বান্), ঐশ্বর্যশালী (-লিন্)–বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী।;স্ত্রী. ঐশ্বর্যবতী, ঐশ্বর্যশালিনী।;[ওইশ্শোর্জো] (বিশেষ্য) ১ ধন; সম্পত্তি; বিভব। ২ বিপুল ধনসম্পত্তির সহিত প্রভাব প্রতিপত্তি। ৩ অণিমা লঘিমা ব্যাপ্তি প্রকাম্য মহিমা ঈশিত্ব বশিত্ব কামাব সায়িতা এই আট প্রকারের যোগলব্ধ অলৌকিক শক্তি বা গুণ। ৪ ঈশ্বরত্ব; প্রভুত্ব; প্রভুর ভাব। ঐশ্বর্যগর্ব, ঐশ্বর্যমদ (বিশেষ্য) ধনগর্ব; ধনের অহঙ্কার। ঐশ্বর্যগর্বিত, ঐশ্বর্যমত্ত (বিশেষণ) ধনগর্বিত। ঐশ্বর্যবান, ঐশ্বর্যশালী,ঐশ্বর্যসম্পন্ন (বিশেষণ) ঐশ্বর্যের অধিকারী। ঐশ্বর্যব্রতী, ঐশ্বর্যশালী, ঐশ্বর্যসম্পন্না (স্ত্রীলিঙ্গ)। ঐশ্বর্যমত্ততা (বিশেষ্য) ধনসম্পত্তি ও তজ্জনিত প্রভাব-প্রতিপত্তির হেতু অত্যধিক অহংকার বা গর্বান্ধতা। {(তৎসম বা সংস্কৃত) ঈশ্বর +য(ষ্যঞ্)};