1 Answers

নক্ষত্র অর্থ

নক্ষত্র [ nakṣatra ] বি. ১. তারকা, তারা; ২. (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী।;[সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]।;নক্ষত্রগতি, নক্ষত্রবেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)।;নক্ষত্রপতি বি. চন্দ্র।;নক্ষত্রপাত বি. ১. উল্কাপাত; ২. (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু।;নক্ষত্রপুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা।;নক্ষত্রবিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র।;নক্ষত্রলোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ।;[নোক্‌খোত্‌ত্রো] (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) ১ তারা; তারকা। ২ অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগাশিরা, আর্দ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব-ফল্গুনী, উত্তর-ফল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিমাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব-ভাদ্রপদা, উত্তর-ভাদ্রপদা, ও রেবতী-চন্দ্রপত্নীরূপে বর্ণিত সাতাশটি তারা বা তারাপুঞ্জ। ৩ রাশিচক্রের সাতাশ ভাগের এক ভাগ। নক্ষত্রগতি, নক্ষত্রবেগ (বিশেষ্য) অতিদ্রুত বেগ; উল্কার মতো গতি। নক্ষত্রচক্র (বিশেষ্য) রাশিচক্র। নক্ষত্রজাত (বিশেষণ) ১ নক্ষত্র থেকে জাত বা উৎপন্ন। ২ নক্ষত্রবিশেষ থেকে গৃহীত জন্ম বা ভূমিষ্ঠ। নক্ষত্রদর্শক (বিশেষ্য) জ্যোতির্বেত্তা; জ্যোতিঃশাস্ত্রজ্ঞ। নক্ষত্রদান (বিশেষ্য) নক্ষত্রবিশেষ দ্রব্য বিশেষের দান। নক্ষত্রদিবস (বিশেষ্য) উৎসব দিবস (গণপতি পর দিন নক্ষত্র দিবস বলে ঘোষণা করলেন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। নক্ষত্রনাথ, নক্ষত্রপতি, নক্ষত্ররাজ (বিশেষ্য) চন্দ্র। নক্ষত্রনেমি (বিশেষ্য) ১ চন্দ্র। ২ বিষ্ণু। ৩ ধ্রুব নক্ষত্র। ৪ রেবতী নক্ষত্র। নক্ষত্রপথ (বিশেষ্য) আকাশ। নক্ষত্রপাত, নক্ষত্রের পতন (বিশেষ্য) ১ তারা খসে পড়া; উল্কাপাত। ২ (আলঙ্কারিক) বিখ্যাত ব্যক্তির মৃত্যু বা অবনতি (সাহিত্যাকাশে একটি নক্ষত্রপাত হইল)। নক্ষত্রবিদ্যা (বিশেষ্য) মানুষের বর্তমান ও ভবিষ্যৎ ভালোমন্দ; গ্রহ-নক্ষত্রের গতি ও সঞ্চার প্রভাবে ভাগ্য ইত্যাদি কিরূপে নিয়ন্ত্রিত হয় সে সম্বন্ধীয় বিদ্যা; ফলিত জ্যোতিষ; জ্যোতির্বিদ্যা; astronomy; astrology; নজ্‌জুমি। নক্ষত্রমালা (বিশেষ্য) নক্ষত্রসমূহ; নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রলোক (বিশেষ্য) যে লোকে নক্ষত্রসকল অবস্থান করে; আকাশ। নক্ষত্রশূল (বিশেষ্য) হিন্দুমতে যাত্রাদি কার্যে নিষিদ্ধ নক্ষত্রবিশেষ। নক্ষত্রসন্ধি (বিশেষ্য) পূর্ব নক্ষত্র হতে পর নক্ষত্রে চন্দ্রাদি গ্রহের সংক্রমণ। নক্ষত্রামৃতযোগ (বিশেষ্য) বারবিশেষে নক্ষত্রবিশেষের সংযোগে শুভক্ষণের সৃষ্টি। নক্ষত্রেশ (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √নক্ষ্‌+অত্র (অত্রন্‌); সুপ্‌সুপা};

70 views