1 Answers

দীক্ষা অর্থ

দীক্ষা [ dīkṣā ] বি. 1 ইষ্টমন্ত্রদান, মন্ত্রগ্রহণ, গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ (কোন গুরুর কাছে দীক্ষা নিয়েছ?); 2 কোনো উচ্চ আদর্শে বা সংকল্পসাধনে আত্মোত্সর্গ (দেশসেবার মন্ত্রে দীক্ষা); 3 উপদেশ, শিক্ষা (‘অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু’: রবীন্দ্র); 4 নিয়ম, সংস্কার বা ব্রতপালন।;[সং. √ দীক্ষ্ + অ + আ]।;দীক্ষাগুরু বি. যিনি দীক্ষা দেন।;দীক্ষিত বিণ. দীক্ষা লাভ করেছে এমন (ত্যাগের মন্ত্রে দীক্ষিত)।;[দিক্‌খা] (বিশেষ্য) ১ ধর্মোপদেশ; মন্ত্রোপদেশ; তত্ত্বশিক্ষা; ধর্মাদর্শ। ২ তত্ত্বজ্ঞান লাভের জন্য মন্ত্রদান; বয়াত (বৈষ্ণব ধর্মে দীক্ষা)। ৩ কোনো বিশেষ সংকল্পসাধনে প্রেরণাদান বা নিযুক্তি (স্বাধীনতার মন্ত্রে দীক্ষা)। ৪ উপদেশ; শিক্ষা; সংস্কার। ৫ প্রবর্তনা; প্রবৃত্তি সংস্কার। দীক্ষাগুরু (বিশেষ্য) দীক্ষাদাতা; মন্ত্রদাতা; যাঁর নিকট থেকে মন্ত্রোপদেশ গ্রহণ করা হয়। দীক্ষার্থী (বিশেষ্য) যে ব্যক্তি দীক্ষা গ্রহণে ইচ্ছুক; মন্ত্রোপদেশ গ্রহণকারী (দীক্ষার্থী ষোলটি ভীষন শপথ গ্রহণ করে-রাজশেখর বসু (পরশু))। দীক্ষিত (বিশেষণ) ১ এক ধর্ম ত্যাগ করে ভিন্নধর্ম গ্রহণকারী (ইসলাম ধর্মে দীক্ষিত)। ২ দীক্ষা বা মন্ত্রোপদেশ পেয়েছে এমন; ব্রত যজ্ঞ বা কোনো বিষয়ে গুরুর উপদেশপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √দীক্ষ্‌+অ+আ(টাপ্‌)};

16 views