3 Answers

ইষ্ট ১ অর্থ

[ইশ্‌টো] (বিশেষ্য) যজ্ঞাদি কর্ম। {(তৎসম বা সংস্কৃত) Öইষ্ + ত(ক্ত)}

152 views

ইষ্ট ২ অর্থ

[ইশ্‌টো] (বিশেষণ) ১ কাম্য; বাঞ্ছিত; অভিলষিত (ইষ্টকর্ম)। ২ কল্যাণকর (ইষ্ট চিন্তা) ৩ পূজিত; উপাস্য (ইষ্টদেবতা)। ৪ আত্মীয় বা প্রিয় (ইষ্টকুটুম্ব, ইষ্টজন)। □ (বিশেষ্য) ১ কল্যাণ (ইষ্টকামনা)। ২ কাম্যবস্তু বা বিষয় (ইষ্টলাভ)। ৩ প্রিয়জন; আত্মীয়স্বজন (মাতাপিতা ইষ্টগণে অনেক চিন্তিল-দৌলত উজির বাহরাম খান)। ইষ্টকবচ (বিশেষ্য) অভীষ্টসিদ্ধির জন্য মন্ত্রপূত মাদুলি; তাবিজ। কুটুম্ব (বিশেষ্য) আত্মীয়স্বজন। ইষ্টগোষ্ঠী (বিশেষ্য) ১ একই গুরুর শিষ্যদের বা একই সম্প্রদায়ের লোকদের মধ্যে আলাপ-আলোচনা ও ভাব-বিনিময় (ইষ্টগোষ্ঠী বিচার করি না করিহ রোষে-কৃষ্ণদাস কবিরাজ)। ২ আত্মীয় বা প্রিয়জনের সঙ্গসুখ উপভোগ। ইষ্টফল (বিশেষ্য) অভিপ্রেত ফল; কাম্যফল। ইষ্টবিয়োগ (বিশেষ্য) প্রিয়জন বা আত্মীয় স্বজনের মৃত্যু। ইষ্টসাধন, ইষ্টসিদ্ধি (বিশেষ্য) মনোবাঞ্ছা পূরণ; অভিপ্রেত বিষেয়ে সাফল্য। {(তৎসম বা সংস্কৃত) √ইষ্+ত(ক্ত)}

152 views

ইষ্ট অর্থ

ইষ্ট১ [ işţa ] বি. যজ্ঞ, যজ্ঞাদি কর্ম।;[সং. √ যজ্ + ত]।;ইষ্২ [ işţa ] বিণ. ১. বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); ২. কল্যাণকর (ইষ্টচিন্তা); ৩. গুরুদত্ত (ইষ্টমন্ত্র); ৪. উপাস্য (ইষ্টদেবতা); ৫. আত্মীয় (ইষ্টকুটুম্ব); ৬. প্রিয় (ইষ্টজন)।;বি. ১. অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); ২. প্রিয়জন (ইষ্টবিয়োগ)।;[সং. √ ইষ্ + ত]।;ইষ্টকর্ম–বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ।;ইষ্টকুটুম্ব–বি. আত্মীয়স্বজন।;ইষ্টদেব–বি. উপাস্য দেবতা।;ইষ্টনাম–বি. উপাস্য দেবতার নাম।;ইষ্টমন্ত্র–বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র।;ইষ্টসাধন, ইষ্টসিদ্ধি–বি. অভীষ্ট বস্তু পাওয়া।;

152 views