104 views

2 Answers

দফা ১ অর্থ

[দফা] (বিশেষ্য) বার; কিস্তি; পালা; ক্ষেপ (এ অঙ্কের প্রতিটি দফা পরিশোধের জন্যে)। ২ অবস্থা; ব্যাপার; রকম; গতিক (উপার্জিত খ্যাতিটির দফা, একেবারে রফা হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দফা একেবারে রফা-সব শেষ; একেবারে ধ্বংস বা বিনাশ। দফাওয়ারি (বিশেষণ) দফা বা প্রকরণের অনুক্রম অনুযায়ী এমন; প্রত্যেকটি দফা উল্লিখিত হচ্ছে এমন (দফাওয়ারী হিসাব)। দফা দফা, দফায়, দফায় (ক্রিয়াবিশেষণ) পুনঃপুন; বারবার। দফানিকাশ, দফারফা, দফাশেষ (বিশেষ্য) ১ সর্বনাশ; ধ্বংস; সমূলে বিনাশ। ২ সমাপ্তি; সকল বিষয়ের শেষ (তারা মোলেই দফারফা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ মৃত্যু। দফাসারা (ক্রিয়া) সর্বনাশ করা; ধ্বংস করা। দফে (অব্যয়) ১ বারে; কিস্তিতে; দফায়। ২ পুনশ্চ; আবার; পুনরায়; আরো। দফে দফে (অব্যয়) বারে বারে; কিস্তিতে কিস্তিতে; দফায় দফায়। {(আরবি)দফ্‌আহ};

104 views

দফা ২ অর্থ

[দফা] (বিশেষ্য) সমষ্টি; দল (ছুট্যা গেল দৌড়ের ঘোড়া যথায় বাদ্যার দফা-ময়মনসিংহ গীতিকা)। {(আরবি)দফ্‌আহ};

104 views