1 Answers
আবহ অর্থ
আবহ [ ābaha ] বিণ. বহন করে বা বয়ে আনে এমন; ধারণা করে বা সৃষ্টি করে এমন (দুঃখাবহ, শোকাবহ, ভয়াবহ)।বি. সপ্তবায়ুর অন্যতম; ভূবায়ূ, বায়ুমণ্ডল, atmosphere.[সং. আ + √বহ্ + অ]।আবহবিজ্ঞান, আবহবিদ্যা–বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology.আবহসংবাদ–বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর।আবহসংগীত–বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music.[আবহো] (বিশেষণ) ১ বহনকারী; ধারক (শোকবহ)। ২ উৎপাদক; জনক (ভয়াবহ)। □ (বিশেষ্য) ১ সপ্তবায়ুর অন্যতম বায়ুবিশেষ; ভূ-বায়ু। ২ চতুর্দিকের বায়ুমণ্ডল। ৩ চারপাশের ভাব-পরিমণ্ডল; atmosphere। বিজ্ঞান, আবহবিদ্যা (বিশেষ্য) আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞান; বায়ুমণ্ডল বিদ্যা, meteoroloty। আবহসংবাদ (বিশেষ্য) ঝড়বৃষ্টি বায়ু ইত্যাদির গতি ও অবস্থা সম্বন্ধীয় খবর; meteoro-logical report । আবহসঙ্গীত (বিশেষ্য) নাটকাদি অভিনয়কালে দর্শকদের অন্তরালে নির্বাহিত নাটকীয় ঘটনার অনুষঙ্গী সঙ্গীত; background music । আবহমান (বিশেষণ) ক্রমাগত; চিরপ্রচলিত; নিরবচ্ছিন্ন আবহমানকাল (ক্রিয়াবিশেষণ) চিরকাল; অনাদিকাল। {(তৎসম বা সংস্কৃত) আ+Öবহ্+অ (ঘঞ্)}