1 Answers

দড়ি, দড়ী অর্থ

[দোড়ি] (বিরল) (বিশেষ্য) রজ্জু; রশি। দড়ি-কলসি (বিশেষ্য) পানিতে ডুবে মারার দ্রব্যসমূহ; আত্নহত্যার উপকরণ। দড়ি কাটা, দড়ি পাকানো (ক্রিয়া) সুতা বা পাট দ্বারা দড়ি তৈরি করা। দড়িছেঁড়া (বিশেষণ) ১ দড়ি ছিঁড়েছে এমন। ২ বন্ধনমুক্ত (দড়িছেঁড়া গরু)। ৩ ((আলঙ্কারিক)) হাতের বা শাসনের বাইরে গিয়েছে এমন; শাসন বহির্ভূত। গলায়দড়ি (বিশেষ্য) অপমান লজ্জা বা সঙ্কট থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে আত্নহত্যা। ছাঁদনদড়ি (বিশেষ্য) ১ দুধ দোহন করার সময়ে গাই যাতে পা ছুঁড়তে না পারে তজ্জন্য যে দড়ি দিয়ে গাইয়ের পা বাঁধা হয়। ২ দৃঢ় আলিঙ্গন; বাহুবেষ্টন (ছাঁদন দড়ী বাহুলতা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) দোরক> অপভ্র. দোরি> দোড়ী>};

14 views