1 Answers
আপেক্ষিক অর্থ
আপেক্ষিক [ āpēkşika ] বিণ. ১. তুলনামূলক, অপেক্ষাকৃত; ২. পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative.[সং. অপেক্ষা + ইক]।বি. আপেক্ষিকতা।আপেক্ষিক গুরুত্ব–তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity.আপেক্ষিকতত্ত্ব, আপেক্ষিকতাবাদ–গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা–এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে।[আপেক্খিক্] (বিশেষণ) ১ অপেক্ষাকৃত; তুলনামূলক; তুলনায় নির্ধারিত। ২ সাপেক্ষ; অন্য বিষয়ের উপর নির্ভরশীল; পরস্পর নির্ভরশীল; relative (সমস্তই আপেক্ষিক কি না-রাজশেখর বসু (পরশু))। আপেক্ষিকতা (বিশেষ্য) (একদিন জ্ঞান মাত্রেরই আপেক্ষিকতা লইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আপেক্ষিক গুরুত্ব (বিশেষ্য ) পরস্পর গুরুত্ব বা ওজন সম্বন্ধে তুলনা; অন্য বস্তুর তুলনায় গুরুত্ব বা ভাগ; specific gravity। আপেক্ষিক তত্ত্ব (বিশেষ্য) গতি মাত্রেই আপেক্ষিক এবং কাল জড়বস্তুর চতুর্থ মাত্রা—এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের মতবাদ; Theory of Relativity । {(তৎসম বা সংস্কৃত) অপেক্ষা+ইক(ঠক্)}