1 Answers
জোড়, যোড় অর্থ
[জোড়্] (বিশেষ্য) ১ মিলন, সংযোগ; সন্ধি (জোড়ের মুখ)। ২ যুগল; জোড়া (মানিকজোড়)। ৩ ধুতি ও চাদর (বেনারসি জোড়)। □(বিশেষণ) মিলিত; সংযুক্ত; একত্রিত (জোড়হাত)। জোড় কলম (বিশেষ্য) বড় গাছের ডালের সাথে চারা গাছ জুড়ে গজানো কলমের গাছ। জোড় খাওয়া বা মেলা (ক্রিয়া) ১ মিল হওয়া; ঠিকভাবে বা উত্তমরূপে সংযোজিত হওয়া। ২ জীবজন্তুর পুরুষ ও স্ত্রীর মিলন হওয়া। ৩ স্বামী-স্ত্রীর মনের মিল হওয়া। জোড়তাড়, জোড়তোড় (বিশেষ্য) ১ জোড়া দেওয়া ও পৃথক করা; ভাঙাগড়া। ২ যন্ত্রপাতি; সাজসরঞ্জাম। ৩ উদ্যোগ; আয়োজন। ৪ উপকরণাদি সংগ্রহ। জোড়ভাঙা (ক্রিয়া) যুগলের মধ্যে বিচ্ছেদ হওয়া। জোড়ো যাওয়া (ক্রিয়া) ১ বিবাহের পর বর-বধূ যুগলের প্রথম শ্বশুরবাড়ি যাওয়া। তোড়জোড় (বিশেষ্য) যোগাড়যন্ত্র; আয়োজন। {(তৎসম বা সংস্কৃত) যোগ>};
9 views
Answered