11 views

3 Answers

আট ১ অর্থ

⇒ আঁট

11 views

আট ২ অর্থ

[আঁট্] (বিশেষ্য) ৮ সংখ্যা। □ (বিশেষণ) ৮ সংখ্যক। আট কড়াই, আট কৌড়ে (বিশেষ্য) হিন্দু সমাজে সন্তান জন্মের অষ্টম দিবসে আট প্রকার কলাই-ভাজা বিতরণ উৎসব (আটকড়াই বাতাসা ও এক এক চকচকে পয়সা-অবনীন্দ্রনাথ ঠাকুর; ক্রমে সহা আনন্দে আটকৌড়ে সারা হলো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। আট কৌড়ে, আট কাট, আট কাঠ ⇒ কড়াই। আটখানা (বিশেষণ) অস্থির; কুটিকুটি (অমনি মেয়েটা হেসেকুটে একেবারে আটখানা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আটখানা করা (ক্রিয়া) টুকরা টুকরা বা খণ্ড খণ্ড করা। আট খানা হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) অস্থির হওয়া বা ফেটে পড়া। আট ঘাট, আট কাঠ , আট কাট (বিশেষ্য) ১ অষ্টদিক; সকল দিক (আটঘাট বেঁধে কাজে নামো)। ২ সর্ব বিষয় (আট কাঠে দড়, ঘোড়ার উপর চড়)। আট ঘাট বাঁধা (ক্রিয়া) ১ অষ্টঘাট বা চতুর্দিক বন্ধ করা। ২ (আলঙ্কারিক) সকল বাধা বিঘ্নের সম্ভাবনা রোধের চেষ্টা করা। □ (বিশেষণ) আট স্বরগ্রাম বাঁধা (আট বাট-বাঁধা বীণা আপনাকে ছাড়িয়ে চলেছে এই স্বপ্নে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আটচল্লিশ (বিশেষ্য) ১ ৪৮ সংখ্যা। ২ ৪৮ সংখ্যক। আট চালা (বিশেষণ) ঘরের চারি চাল এবং চারিদিকে ঘেরা বারান্দার চারি চাল এরূপ আট চাল বিশিষ্ট (আটচালা ঘর)। □ ( বিশেষ্য) ১ আট চাল বিশিষ্ট বড় ঘর (এক খানি অন্ধকার আট চালার মধ্যে আসিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উৎসবাদির জন্য নির্মিত প্রাচীরহীন ঘর বা মণ্ডপ। আট ত্রিশ (বিশেষ্য) ৩৮ সংখ্যা। □ (বিশেষণ) ৩৮ সংখ্যক। আট পওর, আট পহর⇒ আট পহর। আট পৌরে (বিশেষণ) অষ্টপ্রহর বা সর্বদা ব্যবহারের উপযু্ক্ত; পোশাকি নয় এমন (আটপৌরে কাপড়; প্রতি মুহুর্তের আটপৌরে এ জীবনে-রখা)। আট পৌরে ভাষা (বিশেষ্য) চলতি সাধারণ বা সর্বদা ব্যবহারের ভাষা। আট প্রহর, আটপহর , আটপওর (বিশেষ্য) ১ দিনের চারি প্রহর ও রাত্রির চারি প্রহর। ২ সমস্ত দিবা ও রাত্রি; সর্বদা; সর্বক্ষণ। আটষট্টি (বিশেষ্য) ৬৮ সংখ্যা। □ (বিশেষণ) ৬৮ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>(প্রাকৃত) অট্ট>}

11 views

আট অর্থ

আট [ āţa ] বি. বিণ. আট (৮) সংখ্যা; আটসংখ্যক।;[সং. অষ্ট]।;আটই–বি. মাসের ৮ তারিখ।;বিণ. মাসের ৮ তারিখের বা ৮ তারিখসংক্রান্ত।;আটকড়াইয়া, আটকৌড়ে–বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার।;আটকপালিয়া, আটকপালে–বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট।;স্ত্রী. আটকপালি।;আটখানা করা–ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা।;আটখানা হওয়া–ক্রি. বি. আনন্দে অধীর হওয়া।;আটঘাট–বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)।;আটঘাট বেঁধে চলা–ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা।;আটচল্লিশ–বি. বিণ. ৪৮ সংখ্যা বা ৪৮ সংখ্যক।;আটচালা–বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ।;আটত্রিশ–বি. বিণ. ৩৮ সংখ্যা বা ৩৮ সংখ্যক।;আটপহর, আটপর–আটপ্রহর-এর কথ্য রূপ।;আটপিঠা, আটপিঠে–বিণ. ১. আটটি পৃষ্ঠ বা তলযুক্ত; ২. সবরকমের কাজে দক্ষতা আছে এমন।;আটপৌরে–বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)।;আটপ্রহর–বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)।;আটষষ্টি–বি. বিণ. ৬৮ সংখ্যা; ৬৮ সংখ্যক।;

11 views