1 Answers
ঢু, ঢুঁ ১ অর্থ
[ঢু, ঢুঁ] (বিশেষ্য) গরু ছাগল প্রভৃতির মাথা বা শিং দ্বারা গুঁতা বা আঘাত; ঢুস (ঢু মারা)। ঢু ঢু (বিশেষ্য) ছাগল মেষ প্রভৃতির লড়াইয়ের সময়ে ঢু মারবার জন্য উত্তেজনাকর বাক্য। ঢু দেওয়া, ঢু মারা (ক্রিয়া) ১ মাথা দিয়ে গুঁতানো (ঢু মারিতে জানে শুধু ঘটে তার ঢুঢু-ঈশ্বর গুপ্ত)। ২ খোঁজ খবর নেওয়া (দরজায় দরজায় ঢু মারা)। ৩ উদ্দেশ্যহীনভাবে কোনো স্থানে বা কাহারও গৃহে অল্পক্ষণের জন্য গমন করা। {(তৎসম বা সংস্কৃত) √ধুর্>ধু>ঢু};
12 views
Answered