1 Answers

ঢিলা, ঢিলে, ঢিল ২ অর্থ

[ঢিলা, ঢিলে, ঢিল্‌] (বিশেষণ) ১ আঁটসাঁট নয় এমন; ঢলঢল; শ্লথ (ঢিলা জামা)। ২ শিথিল; আলগা; হালকা (ঢিলে গল্প, কাঁচা রসিকতা-সৈয়দ মুজতবা আলী)। ৩ শিথিল প্রকৃতির; অলস; কাজে কুঁড়ে; অসাবধান (তোমাকে আর একটুও ঢিলে লাগে না; ঢিলা মানুষ)। □ (বিশেষ্য) শৈথিল্য; অযত্ন। ঢিলা দেওয়া (ক্রিয়া) শিথিলতা দেখানো; কাজে আলস্য করা (বন্দুক সাফ করায় ঢিল দিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢিলাঢালা (বিশেষণ) শ্লথ; শিথিল-স্বভাব; অলস (লোকটা নিতান্ত ঢিলাঢালা রকমের-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢিলামি, ঢিলেমি (বিশেষ্য) শৈথিল্য; আলস্য; জড়তা (সে ব্যাপারটার মধ্যে আমাদের স্বাভাবিক ঢিলেমি এবং এলোমেলো ভাবেরই শুধু পরিচয় পাওয়া যায়-প্রথম চৌধুরী )। {(তৎসম বা সংস্কৃত) শিথিল>(প্রাকৃত) সিঢিল>};

5 views