13 views

1 Answers

ঢিল ১ অর্থ

[ঢল্‌] (বিশেষ্য) মাটি ইট ইত্যাদির ক্ষুদ্র টুকরা; ঢেলা; লোষ্ট্র (ঢিল নিক্ষেপ)। ঢিল মারলে পাটকেল পড়ে (বা খেতে হয়)-আঘাতের প্রতিঘাত গুরুতর হয়। ঢিল মারা (ক্রিয়া) ঢিল ছোঁড়া; ঢিল নিক্ষেপ করা। ঢিলাঢিলি (বিশেষ্য) পরস্পরের প্রতি ঢিল নিক্ষেপ। ঢিলানো, ঢিলান (ক্রিয়া) ঢিল মারা; ঢিল ছোঁড়া। আন্দাজে ঢিল মারা (ক্রিয়া) অনুমাননির্ভর কাজ করা; অনিশ্চিতসিদ্ধির লক্ষ্যে চেষ্টা করা। এক ঢিলে দুই পাখি মারা (ক্রিয়া) একসঙ্গে দুই উদ্দেশ্য সিদ্ধ হওয়া। {(প্রাকৃত) ডলো>};

13 views