1 Answers

ঢলা অর্থ

ঢলা [ ḍhalā ] ক্রি. বি. ১. হেলে পড়া (সূর্য পশ্চিমে ঢলেছে); ২. ঝোঁকা (ঘুমে ঢলে পড়েছে); ৩. পক্ষপাতী হওয়া (সে তার বন্ধুর দিকে ঢলেছে)।;☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. ঢল + আ-তু. হি. ঢল্না]।;ঢলাঢলি বি. ১. অন্তরঙ্গতা, অতিরিক্ত মাখামাখি (ওসব লোকের সঙ্গে অত ঢলাঢলি ভালো নয়); ২. কেলেঙ্কারি।;ঢলানে বিণ. কেলেঙ্কারি করে এমন।;ঢলানো বি. ক্রি. ১. হেলানো; ঝোঁকানো; ২. কেলেঙ্কারি করা।;[ঢলা] (ক্রিয়া) ১ হেলে বা ঝুঁকে পড়া (সূর্য পশ্চিম দিকে ঢরে পড়েছে)। ২ পক্ষপাতী হওয়া (পিতা পুত্রের দিকে ঢলেছে)। ৩ অবসন্ন হয়ে পড়া (রোদে চারাগুলো ঢলে পড়েছে)। ৪ ঢুলুঢুলু করা (ঘুমে ঢরে পড়া)। ৫ রসাবেশে বিভোর হওয়া (আবেশে ঢলা নয়ন)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঢলাঢল (বিশেষ্য) মাতামাতি (রসের তরঙ্গে ঢলাঢল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ঢলাঢলি (বিশেষ্য) অতিরিক্ত স্ফুর্তির ভাব; প্রকাশ্যে উচ্ছৃঙ্খল আচরণ; কেলেঙ্কারি (আজ তুমি বড় ঢলাঢলি করলে-বিদ্যাপতি)। ঢলানো, ঢলান (ক্রিয়া) ১ হেলানো; চলতে বাধ্য করা। ২ প্রদর্শন করা; অনাবশ্যকভাবে আতিশয্য প্রকাশ করা (অত পণ্ডিতি ঢলিয়ে কাজ নেই)। ৩ কেলেঙ্কারি করা। ৪ মাতলামি করা; মাতালের মতো কাজ করা। ৫ কাজ দ্বারা লোক হাসানো। ঢলানি (বিশেষ্য) ১ কেলেঙ্কারি; লোক হাসানো কাজ। ২ (স্ত্রী.) কলঙ্কিনী; লোক-হাসানি; কুলটা। ঢলানে (বিশেষণ) কেলেঙ্কারি করে এমন। {ঢল+আ};

8 views