15 views

3 Answers

আগল ১ অর্থ

[আগোল্] (বিশেষ্য) ১ খিল; হুড়কা; অর্গল (দ্বারে দ্বারে ভাঙলো আগল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিবন্ধক; বাধা; বেড়া; ঝাঁপ; কেওয়াড় (কুঞ্জ-দুয়ারে আগল পড়েছে আঁধিয়ারা বনতলে-শাহাদাত হোসেন)। ৩ আবরণ; পর্দা; বেষ্টনী (বন্ধ-চোখের আগল ঠেলে রঙের ঝিলিক ঝলমলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ বন্ধন (লাস লাবণ্যে বেড়াও রূপের আগল- ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্‌গল>আগল}

15 views

আগল ২ অর্থ

[আগোল্] (বিশেষণ) ১ দড়; নিপুণ; অগ্রবর্তী (তুমি বিবাদে আগল-বিজয় গুপ্ত)। ২ শ্রেষ্ঠ; প্রধান; অগ্রগণ্য (প্রেমে নৃত্য করে হৈল বৈষ্ণব আগল-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র+ল}

15 views

আগল অর্থ

আগল–আগড় দ্রঃ।;

15 views