1 Answers
ডুব অর্থ
ডুব [ ḍuba ] বি. অবগাহন, নিমজ্জন (ডুব দেওয়া)।;[হি. √ ডুব < প্রাকৃ. √ বুড্ড]।;ডুবজল বি. গোটা দেহ ডুবে যায় এমন গভীর জল।;ডুবস্ত বিণ. ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু (ডুবন্ত জাহাজ, ডুবন্ত ব্যাবসা)।;ডুব মারা বি. ক্রি. জলের নীচে নিমজ্জিত হওয়া; (ব্যঙ্গে) অদৃশ্য হওয়া বা আত্মগোপন করা।;ডুবরি. ডুবুরি বি. যে ব্যক্তি সমুদ্রে ডুব দেয়; যে ব্যক্তি জলে ডুব দিয়ে নিমজ্জিত জিনিস উদ্ধার করে।;ডুবরি পাখি, ডুবুরি পাখি বি. যে পাখি জলে ডুব দিয়ে মাছ ইত্যাদি শিকার করে।;ডুবসাঁতার বি. জলের নীচে ডুব দিয়ে সাঁতার।;ডুবে ডুবে জল খাওয়া ক্রি. বি. (আল.) লোকচক্ষুর অগোচরে কোনো কাজ করা।;ডুবা ক্রি. ১. জলে নিমগ্ন হওয়া; ২. প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); ৩. সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); ৪. অস্ত যাওয়া (চাঁদ ডুবল); ৫. নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); ৬. সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)।;☐ বি. বিণ. উক্ত সব অর্থে।;ডুবানো, ডোবানো ক্রি. ১. নিমজ্জিত করা; ২. প্লাবিত করা; ৩. সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); ৪. নষ্ট করা; ৫. বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)।;☐ বি. বিণ. উক্ত সব অর্থে।;ডুবারি, ডুবারু — ডুবরি ও ডুবুরি -র রূপভেদ।;ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)।;ডুবুডুবু বিণ. ১. প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); ২. প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); ৩. নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); ৪. বিভোর। ডুবুরি ডুবরি -র চলিত রূপ।;ডুবো বিণ. ১. জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); ২. জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)।;ডুবোজাহাজ বি. সাবমেরিন।;[ডুব্] (বিশেষ্য) পানিতে নিমজ্জন; অবগাহন; স্নান (ডুব দেওয়া)। (বিশেষণ) ডুব দেওয়ার মতো গভীর। ডুব-জল (বিশেষ্য) সমস্ত শরীর ডুবতে পারে এই পরিমাণ জল। ডুব দেওয়া, ডুব পাড়া (ক্রিয়া) বার বার ডুব দেওয়া বা নিমজ্জিত হওয়া। ডুবন (বিশেষ্য) নিমজ্জন; আবগাহন। ডুবন্ত (বিশেষণ) ডুবে যাচ্ছে এমন; ডুবুডুবু। ডুব মারা (ক্রিয়া) ১ জলের ভিতরে প্রবেশ করা; নিমজ্জিত হওয়া। ২ (ব্যঙ্গার্থ) লুকিয়ে থাকা; আত্মগোপন করা; অদৃশ্য হওয়া। ডুব-সাঁতার (বিশেষ্য) দেহ ডুবিয়ে যে সাঁতার দেওয়া হয় তা। ডুবে ডুবে পানি/ জল খাওয়া ১উপবাসে লোকচক্ষুর আড়ালে গোসলের সময় পানিতে ডুবে পানি খাওয়া; চক্ষুর অগোচরে কোন কু-কাজ করা। ২ (ব্যঙ্গার্থ) বাইরে সাধুতা প্রকাশ ও ভিতরে বাঞ্চনা করা; কপট সাধুতা। {(প্রাকৃত) বু্ড্ড>√ডুব্};