1 Answers
অস্বীকার অর্থ
অস্বীকার [ asbīkāra ] বি. ১. না মানা (দোষ অস্বীকার); ২. অপলাপ, denial (ঋণ অস্বীকার); ৩. অসম্মতি বা অমত প্রকাশ (সেখানে যেতে অস্বীকার করল); ৪. প্রত্যাখ্যান (এতকালের বন্ধুত্ব সে অস্বীকার করল)।[সং. ন + স্বীকার]।অস্বীকৃত–বিণ. অস্বীকার করা হয়েছে এমন; স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছে এমন।বি. অস্বীকৃতি।অস্বীকার্য–বিণ. স্বীকারের অযোগ্য।[অশ্শিকার্] (বিশেষ্য) ১ লঙ্ঘন; অমান্যকরণ (নেৃতৃত্ব অস্বীকার)। তত২ অসম্মতি বা অমত প্রকাশ। ৩ গ্রহণ না করণ (দায়িত্ব অস্বীকার)। ৪ প্রত্যাখ্যান (নিমন্ত্রণ অস্বীকার)। ৫ না মানা (দোষ অস্বীকার)। অস্বীকৃত (বিশেষণ) ১ অস্বীকার করা হয়েছে এমন। ২ স্বীকার করেনি এমন। অস্বীকৃতি (বিশেষ্য) অস্বীকার্য (বিশেষণ) স্বীকার করা যায় না এমন; অস্বীকারের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+স্বীকার; (নঞ্ তৎপুরুষ সমাস)}