1 Answers

চৈন ১, চৈনিক, চৈনেয় অর্থ

[চোইনো, চোইনিক, চোইনেয়ো] (বিশেষণ) ১ চীনদেশসম্পর্কিত। ২ চীন দেশবাসী; চীনা (ভারতবর্ষীয়েরা যে চৈনিকদিগের নিকট হইতে এ কথা পাইয়াছিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ চীনদেশে জাত। ৪ চীনদেশীয়। চৈনী, চৈনিকী, চৈনেয়ী (স্ত্রীলিঙ্গ)। চৈনযূষ (বিশেষ্য) চা দুধ ও চিনি মিশ্রিত চা-পাতার ক্বাথ বা নির্যাস (তোমার সুমিষ্ট চৈনিক যূষ পরিত্যাগ করিয়া এই তিক্ত বিষয়ের আলোচনা কি লভ্য-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চীন+অ(অণ্‌), ইক(ঠক্‌), এ র(ঢক্‌)};

9 views