1 Answers

চেতন অর্থ

[চেতোন্‌] (বিশেষণ) ১ প্রাণবান; জীবন্ত; সজীব। ২ জ্ঞানযুক্ত; সংজ্ঞাবিশিষ্ট; জাগ্রত। ৩ চেতনা; জাগ্রত অবস্থা; সংজ্ঞা। □(বিশেষ্য) আত্মা; জীব। চেতনউষা/ঊষা (বিশেষ্য) জাগ্রত উষা (সবি তো পড়েছে ধরা চেতন-উষার মতো প্রাণে-সৈয়দ শামসুল হক)। চেতন পাওয়া (ক্রিয়া) জাগ্রত হওয়া; টের পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √চিৎ+অন(ল্যুট্‌)};

15 views