1 Answers
ছলছল অর্থ
ছলছল, ছলচ্ছল [ chala-chala, chalacchala ] বি. ১. জলপ্রবাহের বা ঢেউয়ের ছলাত্ ছলাত্ শব্দ (ছলছল করে বয়ে চলেছে); ২. অশ্রুপূর্ণতার লক্ষণ প্রকাশ (চোখ ছলছল করছে)।;☐ বিণ. ১. ছলাত্ ছলাত্ শব্দযুক্ত (‘ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা’: ভা. চ.); ২. অশ্রূপূর্ণ, সজল (ছলছল চোখে)।;[ধ্বন্যা.]।;[ছলোছলো] (বিশেষ্য) জলস্রোতের শব্দ। □(বিশেষণ) ১ অশ্রুর লক্ষণ প্রকাশ (নয়ন কেন তোর ছলছল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সজল; জলভরা; আর্দ্র (ছলছল আঁখি)। ছলছলানি (বিশেষ্য) ১ জলপ্রবাহের ধ্বনি। ২ অশ্রুপূর্ণতার ভাব। {ধ্বন্যাত্মক};
16 views
Answered