1 Answers

কোঁচা, কোঞ্চা অর্থ

[কোঁচা, কোন্‌চা] (বিশেষ্য) পরিধেয় বস্ত্রের কুঞ্চিত অগ্রভাগ; ধুতি শাড়ি বা লুঙ্গির সম্মুখের কোঁচানো ঝোলা অংশ (আর তার শাড়ীর সুমুখে ঝুলছিল কোঁচা-প্রথম চৌধুরী; সুবিচিত্র পাটাম্বর কোঞ্চা পরিধান-কাজী দৌলত )। কোঁচাদুলিয়ে (ঝুলিয়ে) বেড়ানো (ক্রিয়া) দায়িত্বশূন্যভাবে আলস্যে ঘুরে বেড়ানো; বাবুগিরি করা। বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন- অভাবহেতু ঘরে দারুণ দুরবস্থা কিন্তু বাইরে বড়মানুষি দেখানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুঞ্চ=(বাংলা) √কোঁচ+আ=কোঁচা; কোঞ্চা};

4 views