2 Answers
কৈবল্য ২ অর্থ
[কোইবোল্লো] (বিশেষ্য) ১ (দর্শন.) পরমাত্নভাব; পরমাত্নায় আত্নার বিলীন হয়ে যাওয়া। ২ (দর্শন.) মোক্ষ; সংসার মুক্তি (কবিকঙ্কণে গায় শুনিলে কৈবল্য পায়-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); একটা মতবাদের কাছে মাথা নত করে কৈবল্য কামনা করাই আমাদের জীবনের লক্ষ্য -মোতাহের হোসেন চৌধুরী)। ৩ (দর্শন.) প্রকৃতির প্রভাব থেকে মুক্তিলাভ। কৈবল্যদায়িনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে মুক্তিদায়িনী আদ্যাশক্তি; পরমাশক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কেবল+য(ষ্যঞ্)};
23 views
Answered