1 Answers

কাপড় অর্থ

কাপড় [ kāpaḍ ] বি. বস্ত্র, বসন।;[সং. কর্পট]।;কাপড়-চোপড়–বি. পোশাকপরিচ্ছদ।;কাপড় ছাড়া–ক্রি. বি. পোশাক বদল করা (তোমরা বসো, আমি ওপরে গিয়ে কাপড়টা ছেড়ে আসি)।;[কাপোড়্‌] (বিশেষ্য) ১ বস্ত্র; বসন। ২ ধুতি শাড়ি বা লু্ঙ্গি। কাপড় কাচা (ক্রিয়া) বস্ত্র ধৌত করা। কাপড় খসা (ক্রিয়া) কাপড় ঢিলা হয়ে যাওয়া। কাপড় খারাপ/নষ্ট করা (ক্রিয়া) ভয়ে বা বাহ্যের বেগ ধারণে অক্ষমতার ফলে কাপড় নষ্ট বা অপরিষ্কার হওয়া। কাপড়-চোপড় (বিশেষ্য) পোশাক-পরিচ্ছদ; বস্ত্রাদি। কাপড় ছাড়া (ক্রিয়া) একবস্ত্র ত্যাগ করে অন্যবস্ত্র পরিধান করা; পোশাক পরিবর্তন করা; বাইরের পোশাক ত্যাগ করে ঘরোয়া পোশাক পরা।কাপড় পাট করা (ক্রিয়া) বস্ত্রাদি ভাঁজ করা।কাপড়ের জমিন (বিশেষ্য) বুনন; টানাপড়েন। আটপৌরে কাপড় (বিশেষ্য) নিত্য বা সর্বদা ব্যবহারের কাপড়। তোলা কাপড় (বিশেষ্য) অপেক্ষাকৃত উত্তম দামি কাপড়-যা মাঝে মাঝে আবশ্যকমতো পরা হয়। থানকাপড় (বিশেষ্য) সাদা পাড়হীন কাপড়-যা পুরুষ অথবা বিধবারা পরে। পাছাপেড়ে কাপড় ( বিশেষ্য) তিন পাড়যুক্ত শাড়ি; যে শাড়ির দুই কিনারায় ও মধ্যভাগে পাড় থাকে। বাসিকাপড় (বিশেষ্য) যে কাপড় পরে রাত্রিবাস করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপট> ( প্রাকৃত) কপ&পড> (বাংলা) কাপড়; (তুলনীয়) (হিন্দী) কপড়া; কপ্‌পর};

72 views