1 Answers

কাছ অর্থ

কাছ [ kācha ] বি. নিকট, সমীপ (কাছের লোক, তার কাছ থেকে এনেছি)।;[প্রাকৃ. কচ্ছ < সং. কক্ষ]।;কাছে–ক্রি-বিণ. অব্য. ১. নিকটে, সমীপে (ঘরের কাছে); ২. নাগালে (হাতের কাছে); ৩. পাশে (‘সে যে কাছে এসে বসেছিল’: রবীন্দ্র); ৪. তুলনায় (বিদ্যার কাছে অর্থ মূল্যহীন); ৫. বিবেচনায় (তার কাছে টাকার কোনো দামই নেই); ৬. সঙ্গে (ওঝার কাছে ভূতের জারিজুরি)।;কাছে কাছে–ক্রি-বিণ. সঙ্গে সঙ্গে; সর্বদা কাছে (ছেলেকে তিনি কাছে কাছে রাখেন)।;কাছেপিঠে–ক্রি-বিণ. কাছাকাছি (কাছেপিঠে তখন লোক ছিল না)।;[কাছ্‌] (বিশেষ্য) ১ নিকট; সমীপ (তার কাছে থেকে)।;২ নদীর তীর; তট; কূল।;৩ পরিধেয় বস্ত্রের দ্বিতীয়ঞ্চল; কচ্ছ (বীর কাছ পরিধান, কোপে বীর কম্পমান-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।;৪ অঙ্গাবরণ; দেহের আবরণ; পরিচ্ছদ।;৫ কোমর; কটিদেশ(কাছের কলসী-বড়ু চণ্ডীদাস)।;কাছে (ক্রিয়াবিশেষণ) ১ নিকটে; সন্নিধানে (কাছে এসো)।;২ পাশে (সে যে কাছে এসে বসেছিল- রঠা)।;৩ সহিত; সঙ্গে (তার কাছে বাহাদুরি চলবে না)।;৪ তুলনায় (ওর কাছে তুমি কিছুই নাও)।;৫ বিবেচনা (আমার কাছে আপন পর সব সমান)।;৬ নাগালে (হাতের কাছে)।;কাছে-কাছে (ক্রিয়াবিশেষণ) ১ সঙ্গে সঙ্গে (কাছে কাছে থাকা)।;২ সর্বদা নিকটে।;৩ খুব নিকটে; অতিশয় কাছে। কাছে পিঠে (ক্রিয়াবিশেষণ) সন্নিকটে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কচ্ছ> (বাংলা) কাছ};

8 views