1 Answers

কল্যাণ অর্থ

কল্যাণ [ kalyāṇa ] বি. ১. হিত, মঙ্গল; ২. কুশল; ৩. সুখসমৃদ্ধি; ৪. সংগীতের রাগিণীবিশেষ।;☐ বিণ. ১. সুখী; ২. শুভযুক্ত।;[সং. কলা + √ অণ্ + অ]।;কল্যাণী–বি. বিণ. (স্ত্রী.) শুভদা; মঙ্গলময়ী।;কল্যাণীয়–বিণ. ১. কল্যাণযুক্ত; ২. যার কল্যাণ প্রার্থনা করা যায় বা উচিত; ৩. কল্যাণাস্পদ।;বিণ. (স্ত্রী.) কল্যাণীয়া।;কল্যাণকর–বিণ. কল্যাণ করে এমন; মঙ্গলকর, শুভকর।;কল্যাণবর, কল্যাণবরেষু, কল্যাণীয়বর, কল্যাণীয়েষু–স্নেহের পাত্রদের কাছে লিখিত সম্বোধনের পাঠ।;স্ত্রী. কল্যাণীয়াসু।;কল্যাণবান (-বত্)–বিণ. মঙ্গলযুক্ত।;কল্যাণবতী–বিণ. (স্ত্রী.) কল্যাণী; কল্যাণময়ী।;[কোল্‌ল্যান্‌/কোল্‌লান্‌] (বিশেষ্য) ১ মঙ্গল; শুভ। ২ ‍কুশল। ৩ সমৃদ্ধি। ৪ সহায়তা; আনুকূল্য; দাক্ষিণ্য (তোমার কল্যাণে সুখের মুখ দেখেছি)। ৫ সঙ্গীতের রাগবিশেষ। কল্যাণী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ মঙ্গলময়। ২ মঙ্গলজনক; শুভদ। কল্যাণকর (বিশেষণ) মঙ্গলজনক। কল্যাণময় (বিশেষণ) মঙ্গলময়। কল্যাণময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মঙ্গলময়ী; কল্যাণী।কল্যাণাস্পদ (বিশেষণ) কল্যাণ-ভাজন বয়ঃকনিষ্ঠের প্রতি সম্বোধন বা তার উল্লেখ। কল্যাণময়ী (বিশেষণ) কল্যাণাস্পদ; শুভাশীর্বাদের পাত্র; বয়ঃকণিষ্ঠের প্রতি পত্রে সম্বোধনের পাঠ। কল্যাণীয়া (বিশেষণ) ( স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কল্য+√অন্‌+অ(অন্‌)};

7 views