1 Answers

কর্ম অর্থ

কর্ম [ karma ] (-র্মন্) বি. ১. যা করা হয়, কার্য; ২. কর্তব্য; ৩. উপযোগিতা (সে কোনো কর্মের নয়); ৪. বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); ৫. বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); ৬. (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case.;[সং. √ কৃ + মন্]।;কর্মকর্তা (-র্তৃ)–বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি।;কর্মকর্তৃবাচ্য–বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে।;কর্মকাণ্ড–বি. ১. বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; ২. কর্মসমূহ।;কর্মকারী (-রিন্)–বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)।;কর্মকুশল–বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু।;কর্মক্ষম–বি. কাজের জায়গা।;কর্মচারী (-রিন্)–বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে।;কর্মঠ–বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ।;কর্মণ্য–বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী।;কর্মত্যাগ–বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া।;কর্মদোষ–বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট।;কর্মনাশা–বিণ. কাজ পণ্ড করে এমন।;☐ বি. নদীবিশেষ।;কর্মনিষ্ঠ–বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ।;কর্মফল–বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)।;কর্মবাচ্য–বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে।;কর্মবাদ–বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে।;কর্মবাদী (-দিন্)–বিণ. কর্মবাদ মানে এমন।;কর্মবিপাক–বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ।;কর্মবিরতি–বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work.;কর্মবীর–বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার।;কর্মভূমি–বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার।;কর্মভোগ–বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম।;কর্মমুখী–বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)।;কর্মযোগ–বি. ১. চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; ২. গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান।;কর্মযোগী (-গিন্)–বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী।;কর্মশালা–বি. কর্মস্হান; কারখানা।;কর্মশীল–বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন।;কর্মসচিব–বি. ১. কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; ২. কার্যপরিচালক মন্ত্রী।;কর্মসাক্ষী (-ক্ষিন্)–বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি।;কর্মসিদ্ধি–বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ।;কর্মসূত্র–বি. ১. কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; ২. কর্মফল; ৩. নিয়তি।;কর্মসূত্রে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ।;কর্মস্হল–বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস।;[কর্‌মো] (বিশেষ্য) ১ কাজ; যা করা হয়।;২ ক্রিয়া; অনুষ্ঠান।;৩ সুকৃতি দুষ্কৃতি নির্বিশেষে সকল কাজের অনিবার্য ফল।;৪ অদৃষ্ট; ভাগ্য(কর্মদোষ)।;৫ সার্থকতা; উপযোগিতা (কোনো কর্মের নয়)।;৬ জীবিকা; ব্যবসায় (কর্মক্ষেত্র, কর্মস্থল)।;৭ অন্ত্যেষ্টিক্রিয়া (ক্রিয়াকর্ম)।;৮ কারকবিশেষ (objective case)। কর্মকর (বিশেষ্য) কর্মচারী; আজ্ঞাবাহী (কর্মকার ভালো কাজের জন্যে ভালো মাইনে, খারাপ কাজের জন্যে কম মাইনে পায়-রাহুল সাংকৃত্যায়ন)। কর্মকর্তা (বিশেষ্য) ১ যিনি কর্মনির্বাহ করান; অফিসার (officer)।;২ প্রধান। কর্মকারী(-রিন্‌) (বিশেষণ) (বিশেষ্য) যে কার্য করে; কর্মী; কর্মচারী (সহস্র সহস্র যত কর্মকারিগণ। সছন্দে সে ডিঙ্গা করিলা সুশোভন-সৈয়দ আলাওল)। কর্মকুশল, কর্মপটু (বিশেষণ ) কাজ করতে নিপুণ বা দক্ষ। কর্মক্ষম (বিশেষণ) কাজ করতে সক্ষম; কাজ করার ক্ষমতা রাখে এরূপ। কর্মক্ষেত্র (বিশেষ্য) কাজের জায়গা বা চাকরিস্থল।কর্মচারী(-রিন্‌) (বিশেষ্য) বেতনভোগী কর্মী; আমলা। কর্মঠ (বিশেষণ) কর্মপটু; কর্মের অন্ধিসন্ধি বিষয়ে জ্ঞানী।;কর্মত্যাগ (বিশেষ্য ) ১ চাকরি ত্যাগ; resignation ।;২ কর্মবর্জন; কাজ বন্ধ রাখা। কর্মত্যাগী (-রিন্‌) (বিশেষণ) কাজকর্ম ছেড়ে দিয়েছে এমন। কর্মদক্ষ (বিশেষণ) কাজে পটু; কর্মনিপুন।;কর্মদোষ (বিশেষ্য) ১ কুকর্মের ফল; পাপ।;২ দুর্ভাগ্য। কর্মনাশা (বিশেষণ ) কর্ম পণ্ড করে এমন; কর্মে বিঘ্ন সৃষ্টিকারী (অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা-রবীন্দ্রনাথ ঠাকুর )।;কর্মনিষ্ঠ, কর্মপরায়ণ (বিশেষণ) কর্মে নিষ্ঠা আছে এমন; কর্মে মনোযোগী।;কর্মপটুতা (বিশেষ্য) কর্মে দক্ষতা; কর্মের ক্ষমতা; কর্মনিপুণতা (নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে-রবীন্দ্রনাথ ঠাকুর)।;কর্মফল (বিশেষ্য) কৃতকর্মের পাপ বা পুণ্য; জীবনের সকল কর্মের পরিণাম।;কর্মবশত, কর্মনিবন্ধন (ক্রিয়াবিশেষণ) কার্যানুরোধে; কাজের প্রয়োজনে।;কর্মবীর (বিশেষ্য) যিনি মহদুদ্দেশ্যে জীবনকে কর্মে নিয়োগ করেছেন; ‍যিনি মহৎ কার্য করে সার্থকতা বা সফলতা অর্জন করেছেন; সদুদ্দেশ্য সাধনে সার্থক কর্মী।;কর্মভূমি (বিশেষ্য) কার্যক্ষেত্র; সংসার সমরাঙ্গণ।;কর্মভোগ (বিশেষ্য) ১ দুষ্কর্মের পরিণাম।;২ দুর্ভোগ; অযথা হয়রানি।;কর্মযোগ (বিশেষ্য) কার্যসাধনে একান্ত নিষ্ঠা।;কর্মযোগী (কর্মযোগীন্‌) (বিশেষণ) যিনি কর্মসাধনে যোগীর ন্যায় নিষ্ঠাবান।;কর্মলিপ্ত (বিশেষণ) কর্ম নিযুক্ত(তাকালে তার দুই কর্মলিপ্ত বলিষ্ঠ বাহুর দিকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)।;কর্মশালা (বিশেষ্য) কর্মস্থল; কার্যালয়; কারখানা। কর্মশীল (বিশেষণ) কাজে নিষ্ঠা আছে এমন; কর্মসাধনে তৎপর।;কর্মসচিব (বিশেষ্য) কর্মসম্পাদক; কার্যনির্বাহক।;কর্মসিদ্ধ (বিশেষ্য) কার্যোদ্ধার; উদ্দেশ্য সাধন।;কর্মসূত্র (বিশেষ্য) কাজের ক্রম নিয়ম বা গতিক; কার্যক্রম। কর্মস্থল, কর্মস্থান (বিশেষ্য) চাকরিস্থল; কার্যক্ষেত্র; অফিস। কর্মাক্ষম (বিশেষণ) কাজ করতে অক্ষম; কাজের অনুপযুক্ত। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+মন্‌(মনিন্‌)};

43 views