18 views

3 Answers

কম ১ অর্থ

[কম্‌] (বিশেষণ) কমনীয়; মনোহর। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কম্‌+অ; (তৎসম বা সংস্কৃত শব্দ) কমনীয়>};

18 views

কম ২ অর্থ

[কম্‌] (বিশেষণ) ১ সংখ্যায় বা পরিমাণে অল্প (একাজ কম দিনে বা কম সময়ে হতে পারে না)। ২ তুচ্ছ; সামান্য; অবহেলার যোগ্য; ছোটখাট; লঘু(একি কম কথা!)। ৩ খাটো; অযোগ্য; অসমর্থ; দুর্বল; হীন; অনগ্রসর; পশ্চাৎপদ (ঝগড়ায় কেউ কারো চেয়ে কম নয়)। ৪ ঘাটতি; অকুলান (কম কিছু মোর আছে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ নুন্য; অনধিক (কমপক্ষে হাজার বার তোমাকে একথা বলেছি)। □ (ক্রিয়াবিশেষণ) ক্বচিৎ; কখনো; অল্প বার; কদাচিৎ (অমন সমাদর কমই জুটে থাকে)। কম আক্কেল (বিশেষণ) নির্বোধ; বুদ্ধিহীন; বিবেচনাহীন; কাণ্ডজ্ঞানশূন্য। কম কম ( বিশেষণ) কিছু কম; অপূর্ণ পুরোপুরি নয়। {(ফারসি) কম };

18 views

কম অর্থ

কম১ [ kama ] (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)।;[সং. √ কম্ + অ]।;কম২ [ kama ] (উচ্চা. কম্) বিণ. ১. অল্প (ওজনে কম, কম খাওয়া); ২. ন্যূন (বেতন এক হাজারের কম); ৩. পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)।;[ফা. কম্]।;কম করা–ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)।;কম করে–অব্য. অন্তত, কমপক্ষে।;কমজোর–বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)।;কমজোরি–বি. দুর্বলতা।;কমতি–বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)।;কমপোক্ত–বিণ. ১. তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; ২. বিচলিত।;কমবেশি–অব্য. অল্পাধিক।;বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)।;কমসম–বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)।;কমসে–কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও।;কম হওয়া–ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)।;

18 views