1 Answers

কতো , কত ২ অর্থ

[কতো] (বিশেষণ) ১ কী পরিমাণ; কী সংখ্যক ইত্যাদি প্রশ্নবাচক (কত নিশি হবে ভোর বল চাঁদের লাগি কত ঝুরিবে চকোর-(কাজী নজরুল ইসলাম))। ২ বহু; অনেক (জগতের মাঝে কত বিচিত্র তুমি হে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়াবিশেষণ) ১ একাধিকবার; বেশি পরিমাণে (কত সাধাসাধি করে তবে খাওয়ানো গেল)। ২ কী দর; কী মূল্য (মাছটা কতো হলে দেবে?)। □ (বিশেষ্য) অনেক কিছু; বহু জিনিস (কর্তাদের আমলে কতো দেওয়া থোওয়া হতো)। কতোই (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) কতো না; কতো যে; অনেক। □ (বিশেষণ) (ব্যাকরণ) অল্প; সামান্য খুব কম। কতক (সর্বনাম) কিছু অংশ; খানিকটা; কিছুটা। □ (বিশেষণ) কিছু পরিমাণ; কিছু কিছু (কতক লোক গোলমাল করতেই আসে)। □ (ক্রিয়াবিশেষণ) কিছু ভাগ; কিছু দূর পর্যন্ত (খাতাগুলো কতক দেখা হয়েছে)। কতোকরে (ক্রিয়াবিশেষণ) বহু অনুনয় বিনয় পূর্বক; বহু প্রকারে; নানাভাবে (কতো করে বলি তবু বদখেয়াল ছাড়ে না)। কতোকি (অব্যয়) বহু কিছু; নানা কিছু (রোজ কত কি ঘটে যাহা তাহা-রবীন্দ্রনাথ ঠাকুর)। কতোক্ষণ (বিশেষ্য) ১ কিছু সময়। ২ বহু সময়। ৩ কোন সময়ে বা কখন এলে এই প্রশ্নবোধক। কতোখান (বিশেষ্য) নানাস্থান; বহুস্থান (কতখান থেকে লোক এসেছে)। □ (বিশেষণ) ১ নানারকম; অতিরঞ্জিত(ননদ এসে ভাইকে কতোখান করে লাগালে)। ২ কয়খানা; কতোগুলি; কী পরিমাণ (কতোখান কাপড় বিলি হবে?)। কতোটা (বিশেষণ) কী পরিমাণ; কয়খানা। কতোটুকু (বিশেষণ) ১ কি আন্দাজ বা পরিমাণ এই প্রশ্নবাচক। ২ কিছুটা; খানিক। ৩ পরিমাণে লঘু; সামান্য (এ আর কতোটুকু)। কতোনা, কতোযে (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) অনেক; সংখ্যা বা পরিমাণ নাই এরূপ (কত যে গিরি কত যে নদী তীরে-রবীন্দ্রনাথ ঠাকুর; কত যে তুমি মনোহর-রবীন্দ্রনাথ ঠাকুর)। কতোমতো (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) বহু প্রকার; নানারকম; অনেক (পাইলাম কত মত সুখ-কৃত্তিবাস ওঝা)। কতোশত (বিশেষণ) অগণ্য; বহু; অসংখ্য (স্মৃতিপটে উজ্জ্বল রেখায় আঁকা রহিয়াছে এমনি কতশত ছবি-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। কতহুঁ (ব্রজ.) (বিশেষণ) কতই; অনেক; বহু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কতি>প্রাকৃত কত্তো> বাংলা কত};

14 views