1 Answers
কড় ১ অর্থ
[কড়্] (বিশেষ্য) ১ লৌহনির্মিত বলয়ভূষণ বিশেষ; এয়োতির চিহ্নস্বরূপ ব্যবহৃত হিন্দু স্ত্রীর ভূষণ (হাতে কেবল গাছ কয়েক কড় ও কাঁচের চুড়ি ছাড়া অন্য কোন গহনা নাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ মাছ ধরার বড়শি বাঁধা সুতা; মৎস ধরার ফাঁদ বিশেষ। (ঝপ করি ঝাঁপ দিয়া অজয়ে পাতে কড়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটক>প্রাকৃত কডঅ>বাংলা কড়া, কড়; (হিন্দী) কড়া};
38 views
Answered